বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে করণ জোহরকে কেউ পুরুষ মনে করত না

করণ জোহর । ছবি : সংগৃহীত
করণ জোহর । ছবি : সংগৃহীত

বলিউডের চমকপ্রদ নির্মাতা করণ জোহর এবার ক্যামেরার পেছন থেকে বেরিয়ে নিজেকে ভাঙলেন ভেতর থেকে। ‘ধড়ক ২’-এর মুক্তির আগে জয় শেঠির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে করণ ফিরলেন শৈশবে। সেই সময়ের স্মৃতিচারণ করলেন, যা তাকে আঘাত করেছিল গভীরভাবে। করণ বলেন, ‘আমি শুধু খেলতে চেয়েছিলাম, কিন্তু কেউ নেয়নি আমাকে। কারণ আমি ছেলে নই, এটাই তাদের যুক্তি।’

সমাজের তথাকথিত লিঙ্গবিন্যাসের গণ্ডির বিরুদ্ধে এই অকপট স্বীকারোক্তি যেন করণ জোহরের জীবনের আরও এক অজানা অধ্যায় উন্মোচন করল।

সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমি আমার বয়সের ছেলে এবং বাচ্চাদের থেকে নিজেকে খুব আলাদা বোধ করতাম। আমাকে বলা হয়েছিল, আমি একটু বেশিই মেয়েলি। মেয়েদের মতো করে হাঁটতাম, দৌড়াতাম এবং ভিন্নভাবে কথা বলতাম। আমার জীবনের পছন্দ, আমার শখ সবই আলাদা ছিল।’

একাকীত্ব, বঞ্চনা আর প্রশ্নবিদ্ধ শৈশব নিয়ে বলতে বলতে এই প্রযোজক আরও বলেন, ‘আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। সে সময় ওই অ্যাপার্টমেন্টের সব বাচ্চারা সন্ধ্যায় নিচে এসে খেলত। আমি শুধু ওই ছেলেদের সঙ্গে থাকতে চাইতাম। আমি ফুটবল দলের অংশ হতে চেয়েছিলাম। আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে দলে নেয়নি কারণ আমি খেলাধুলায় ভালো ছিলাম না। আমি অতটা স্পোর্টি ছিলাম না। আমি ছেলে বা পুরুষ ছিলাম না।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X