বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য । ছবি : সংগৃহীত
বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য । ছবি : সংগৃহীত

তীব্র বিতর্কের মুখে ‘পেদ্দি’ সিনেমা থেকে জাহ্নবী কাপুরের অতিরিক্ত আবেদনময়ী দৃশ্যগুলো মুছে ফেলা হয়েছে। নারী অধিকারকর্মী ও দর্শকদের সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা বুচি বাবু সানা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি দৃশ্যগুলো সরিয়ে নেওয়ার কথা নিশ্চিত করেছেন এই পরিচালক।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুচি বাবু সানা জানান, এই সিনেমায় জাহ্নবীর চরিত্রের নাম আচিয়ামা। অনেকেই চরিত্রটিকে গল্পের জন্য অপ্রয়োজনীয় বলে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। মূলত রাম চরণের চরিত্র পেদ্দির বিকাশ দেখানোর জন্যই জাহ্নবীর চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল। নিজের ভুল স্বীকার করে নির্মাতা বলেন, ‘এই প্রক্রিয়ায় কয়েকটি শট বিভ্রান্তিকর হয়ে যায়, আমরা তা সংশোধনের ব্যবস্থা করেছি এবং সেগুলো সরিয়ে ফেলেছি।’

সমালোচিত দৃশ্যগুলোর মধ্যে একটিতে জাহ্নবী কাপুরকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ক্যামেরার ফোকাস তার মুখের চেয়ে শরীরের অন্যান্য অংশের ওপর বেশি ছিল। আরেকটি দৃশ্যে দেখা যায় রাম চরণের চরিত্র পেদ্দি সম্মতি ছাড়াই আচিয়ামাকে চুম্বন করছে। সেখানে বোঝানো হয় যে শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া সে ভালোবাসা প্রকাশ করার অন্য কোনো উপায় জানে না। নির্মাতা জানান, পেদ্দি পাহাড় থেকে অনেক দূরের একটি গ্রামের বাসিন্দা হওয়ায় তার রুক্ষ স্বভাবটি তুলে ধরতেই এমন সাহসী দৃশ্য রাখা হয়েছিল।

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনি। ২৫০ থেকে ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন শিবা রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মা। গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর তীব্র বিতর্ক মাথায় নিয়েই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X