বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের জুতোপেটা খেয়েই বড় হয়েছেন ববি

ববি দেওল । ছবি : সংগৃহীত
ববি দেওল । ছবি : সংগৃহীত

সারাজীবন ক্যামেরার বাইরে থেকেছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর। বলিউড অভিনেতা সানি দেওল ও ববি দেওলের মা হয়ে খুব একটা ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাকে নিয়ে কথা বলেন ববি। জানান, মায়ের কড়া শাসনে বড় হয়েছেন। কথায় কথায় মায়ের হাতে জুতোপেটা খেতে হতো তাকে।

পাঞ্জাবের মেয়ে প্রকাশ কৌর বলিউড তারকার সঙ্গে বিয়ের পর মুম্বাইয়ে সংসার পাতেন। ধর্মেন্দ্রের সংসারে তার সন্তানদের লালন পালন করেন। শৈশবের স্মৃতিচারণ করে ববি জানান, ছোটবেলা থেকেই পড়াশোনায় মন ছিল না তার। স্কুলে যাওয়ার নাম শুনলে তার ভীষণ কান্না পেতো। নিয়মানুবর্তিতা না মানায় প্রায়ই মায়ের কাছে নালিশ দিত স্কুল কর্তৃপক্ষ।

ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে অনর্গল হিন্দিতেই কথা বলায় একদিন স্কুল শিক্ষক ববির মাকে পরামর্শ দেন তাকে হিন্দি মিডিয়ামে ভর্তি করানোর। এতেই রেগে যান তার মা।

বিশেষ সাক্ষাৎকারে ববি বলেন, ‘আমার নামে এতো অভিযোগ আসতো যে স্কুল থেকে বাড়ি যাওয়ার হাঁটাপথে মারতে মারতে নিয়ে যেত মা। স্কুল ছাড়ানোর কথা ওঠায় জুতোপেটা করতে শুরু করেছিলেন আমাকে।’

সাক্ষাৎকারে ববি জানান, তিনি মায়ের কাছে প্রায়ই জুতো দিয়ে মার খেতেন। এটা মায়ের অস্ত্রের মতো ছিল। তবে বাবা ধর্মেন্দ্র সে ভাবে কখনও তাদের মারেননি। চোখ বড় বড় করলেই ভয় পেতেন তারা।

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওল নামে চার সন্তান রয়েছে। ভারতীয় সিনেমার এই তারকা প্রথম স্ত্রীকে আইনিভাবে ডিভোর্স না দিয়েই ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে দ্বিতীয়বার বিয়ে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X