বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রাজকুমার রাও। ছবি: কোলাজ
সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রাজকুমার রাও। ছবি: কোলাজ

সিনেপ্রেমীদের জন্য সবসময় আকর্ষণের কেন্দ্রে থাকে স্মরণীয় ব্যক্তিদের নিয়ে নির্মিত বায়োপিকে। সম্প্রতি প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক রীতিমতো ঝড় তোলে বিশ্বজুড়ে। পরিসর ততটা বৃহৎ না হলেও, এবার আসছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা’। সেই বায়োপিকের প্রথম লুকেই ভক্তদের চমকে দিলেন বলিউড তারকা রাজকুমার রাও।

লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে টি-শার্ট ওড়ানো সেই সৌরভ গাঙ্গুলীর, যাকে আদর করে সবাই দাদা ডাকেন, আগ্রাসী রূপ এবার জীবন্ত হতে চলেছে সিনেমার পর্দায়। এবার ২০০২ সালে রোমাঞ্চকর সেই মুহূর্তটির প্রথম ঝলক নিয়ে হাজির হলেন রাজকুমার রাও। সৌরভ গাঙ্গুলীর সেই বহুল আলোচিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। আর মহারাজের জন্মদিনেই ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। আগামী বছরের ১৪ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বলিউড হাঙ্গামার বরাতে রাজকুমার রাও অভিনীত বায়োপিকটির এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারটিতে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে দেখা গেছে হুবহু সৌরভ গাঙ্গুলীর চেনা রূপে। লর্ডসের বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্তটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন রাজকুমার। ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়া সেই আইকনিক দৃশ্যটি পোস্টারে দেখে ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালনায় নির্মিত বায়োপিকে একজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। সৌরভের ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা চড়াই-উতরাই, তার অবিসংবাদিত নেতৃত্ব, জেদ এবং হার না মানা মানসিকতা—যা ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিল, তার সবকিছুই বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

রাজকুমার রাও বরাবরই বাস্তব জীবনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারঙ্গম। ভারতের জীবন্ত কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। আর প্রকাশ হওয়া প্রথম লুকেই সেই ইঙ্গিত মিলেছে। বড় পর্দার এই ‘দাদাগিরি’ দেখতে এখন শুধুই সময়ের অপেক্ষা। ২০২৭ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মহারাজের রাজকীয় এন্ট্রি দেখার জন্য দর্শক কতটুকু প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশ ফিরলেন চার ভারতীয়

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

১০

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

১১

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

১২

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

১৩

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

১৪

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

১৫

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

১৬

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৭

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১৮

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১৯

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

২০
X