শিবলী আহমেদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাশিদ পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ‘ময়ূরাক্ষী’র প্রযোজক

ছবি : কালবেলা ও সংগৃহীত
ছবি : কালবেলা ও সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি মুক্তির পর পরিচালক রাশিদ পলাশকে নায়িকা মারছেন এমন একটি ভিডিও কালবেলার হাতে আসে।

এরপর ঘটে আরেক ঘটনা। রাজধানীর গুলশানে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রেস্টুরেন্ট ‘ববস্টার ডাইনিং’ দখল, লুটপাট, প্রতারণা, ব্যবসায়ীক অংশীদারকে হত্যাচেষ্টা ও মারপিট এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে।

সোমবার (১ জুলাই) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ববি। সেখানে এক পর্যায়ে হাজির হন ‘ময়ূরাক্ষী’ সিনেমা প্রযোজনা সংস্থা আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা ও সুমি। এই দুই কর্মকর্তার সামনে নির্মাতা ও নায়িকার দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে।

এদিন রাশিদ পলাশের প্রতি বেশ কিছু অভিযোগ এনেছেন প্রযোজকরা। তারা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালক রাশিদ। সিনেমার কাজ তিনি সময়মতো শেষ করেননি, সময়মতো রিলিজও করেননি।

ববি ও রাশিদের মারামারির বিষয়ে তারা বলেন, দ্বন্দ্ব তো একটা হয়েছে। রিলিজের পর আমরা যখন দেখলাম যে ময়ূরাক্ষী আশানূরূপ হল পায়নি, তখন তো একটু রাগ হয়েছিলাম। ববিও রেগেছিল। মিথ্যা প্রতিশ্রুতির জন্য সবাই একটু রেগেই ছিলাম।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তারা বলেন, আমরা রাশিদকে টাকা দিয়েছি। কিন্তু তিনি তা সঠিকভাবে বণ্টন করেননি। সিনেমাটি কেন মাত্র দুটি হল পেল তা জানার জন্য নির্মাতা পলাশকে ডাকা হয়েছিল। আমরা সবাই ছিলাম সেখানে। নায়ক-নায়িকাও ছিলেন। তখন নির্মাতা যেসব কথা বলছিলেন, সে কথার সঙ্গে অন্যদের কথা মিলছিল না। তিনি বিপরীত কথা বলছিলেন। যে কথা হয়নি, সে কথাও বলছিলেন তিনি। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, কথা কাটাকাটি হয়। ববির গানগুলো কেটে দিয়েছে, তা নিয়েও কথা হয়েছে। ববির অনেক দৃশ্য কেটে দিয়েছেন নির্মাতা।

রিলিজের আগে সিনেমাটি প্রযোজকদের দেখানো হয়নি বলেও অভিযোগ তুলেছেন তারা। এ মাসের ১২ তারিখের মধ্যে পরিচালক রাশিদ পলাশ যদি সব কিছু ঠিক করে না দেন, তাহলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রযোজকরা।

পরিচালক রাশিদ ও নায়িকা ববির দ্বন্দ্বের বিষয়ে আরও জানতে চাইলে প্রযোজকরা বলেন, যে ব্যক্তি এরকম করেছে, তাকে কী করা উচিত সেটা আপনারাই সিদ্ধান্ত নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X