শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রী সুজাতাকে বাড়ি দিল ঢাকা জেলা প্রশাসন

অভিনেত্রী সুজাতাকে বাড়ির কাগজ হস্তান্তর করা হচ্ছে। ছবি : কালবেলা
অভিনেত্রী সুজাতাকে বাড়ির কাগজ হস্তান্তর করা হচ্ছে। ছবি : কালবেলা

উপমহাদেশের রুপালি পর্দার অন্যতম গুণী অভিনেত্রী সুজাতার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ মঙ্গলবার ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দখল হস্তান্তর করেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক ও সপরিবারে চিত্রনায়িকা সুজাতা উপস্থিত ছিলেন।

গুণী এই অভিনেত্রী বনশ্রীর একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন। বিষয়টি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নজরে এলে তিনি অভিনেত্রী সুজাতাকে এ বাড়ি প্রদানের নির্দেশ দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গুণী-জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনগুলোর জন্য উদ্ধারকৃত খাসজমি/অর্পিত সম্পত্তি পরে বরাদ্দ প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X