বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার মার্কিন নায়িকার সঙ্গে শাকিব

আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি ও শাকিব খান। ছবি : সংগৃহীত
আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি ও শাকিব খান। ছবি : সংগৃহীত

এবারের ঈদুল আজহায় মুক্তি পায় ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশ-বিদেশে এখনো ব্যবসা করে যাচ্ছে ছবিটি। এর মধ্যেই জানা গেল শাকিবের পরের সিনেমার কথা।

গত বছরের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে অনুষ্ঠিত হয় ‘রাজকুমার’ সিনেমার মহরত। এতে শাকিবের নায়িকা হিসেবে আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছবিটির পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনা করবেন আরশাদ আদনান। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। পরের বছর রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে নির্মাতাদের।

আরও পড়ুন : বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

প্রযোজক আরশাদ জানান, মিষ্টি এক প্রেমের গল্প ‘রাজকুমার’, যেখানে গল্পের নায়ক হলেন একজন গ্রামের ছেলে। অনেক কষ্ট করে আমেরিকা যাবে সে। সেখানে এক আমেরিকান সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে। তারপরই কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম।

‘প্রিয়তমা’র পর ‘রাজকুমার’ সিনেমার মধ্য দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান শাকিব-হিমেল-আদনান ত্রয়ী। পরিচালনা ছাড়াও ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হিমেল আশরাফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X