বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জলে জ্বলে তারা’ নিয়ে নাঈম-মিথিলা

‘জলে জ্বলে তারা’ সিনেমার একটি দৃশ্যে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত
‘জলে জ্বলে তারা’ সিনেমার একটি দৃশ্যে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত

চার বছরের অপেক্ষার পর এফ এস নাঈম ফিরছেন বড় পর্দায়, সঙ্গে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবাসা দিবসের বিশেষ উপহার হিসেবে আসছে তাদের রোমান্টিক সিনেমা ‘জলে জ্বলে তারা’।

এই সিনেমাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন নাঈম, আর সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার ভক্তদের মাঝেও।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বড় পর্দায় প্রধান চরিত্রে আসছেন নাঈম। ছোট পর্দার পর এবার রুপালি পর্দায় তার নায়কোচিত রূপ দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী, যেখানে নাঈম অভিনয় করেছেন হোসেন মাঝি চরিত্রে। তার বিপরীতে সার্কাসকন্যার চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

‘জলে জ্বলে তারা’ সিনেমার প্রথম গান ‘তোকেই ভালোবাসি’ প্রকাশের পরই দর্শকদের মাঝে উত্তেজনার ঝড় বইছে। আর এ গান নিয়েই সবচেয়ে বেশি উচ্ছ্বসিত নাঈম। তার মতে, সিনেমাটির গল্প দুর্দান্ত, তবে গানটি আরও বেশি অসাধারণ! ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনার কণ্ঠে গাওয়া এই গান ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মুগ্ধ করছে।

একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘জলে জ্বলে তারা’। মানবিক সম্পর্কের রোমান্টিক গল্পের এ সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ তুঙ্গে। নাঈম বলেন, ‘প্রথমবার আমাকে বড় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে, তাই দর্শকদের জন্য এটি বিশেষ কিছু হবে। সিনেমার গল্প, গান, আবেগ- সবকিছুই দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।’

টেলিভিশনে অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয়ের পর এবার নাঈমের বড় পর্দার নতুন যাত্রা শুরু হচ্ছে। তার চোখে স্বপ্ন, কণ্ঠে উচ্ছ্বাস- দর্শক কি সেই স্বপ্নে নিজেদের খুঁজে পাবেন? উত্তর মিলবে ১৪ ফেব্রুয়ারি, প্রেক্ষাগৃহে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X