কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা (ভিডিও)

সরাসরি সম্প্রচার চলাকালীন টেলিভিশন ভবনে হামলা। ছবি : সংগৃহীত
সরাসরি সম্প্রচার চলাকালীন টেলিভিশন ভবনে হামলা। ছবি : সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’ বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার এ খবর এল।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা ও ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এ সময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এর আগে সোমবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’। তেহরানের যে জেলায় এই সম্প্রচারকারী প্রতিষ্ঠান অবস্থিত, সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইরানি প্রচারণা ও উসকানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলেছে। কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে।’ সোমবার ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা ৩-এর একটি অংশের বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিল যে তারা সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X