বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের সিনেমা নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন পরিচালক-প্রযোজক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে ঘিরে এক নতুন উত্তেজনার নাম ‘কালা জাহাঙ্গীর’ সিনেমা। বেশকিছুদিন আগে আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল তুমুল চর্চা। সেসময় গুঞ্জন শোনা যায়, ছবিটি নাকি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে। তবে অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন ছবির প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ। এক বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই ছবি কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটি সম্পূর্ণ মৌলিক গল্প।

বুধবার (৩০ জুলাই) দেওয়া এক লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক বলেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সেখানে বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরণের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।

এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।

সিনেমা নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও এখনো সিনেমার নাম প্রকাশ হয়নি। আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো সঙ্গে বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি।

তবে সংশ্লিষ্ঠরা জানান, নভেম্বরে এর শুটিং শুরু হবে। তার আগেই জানানো হবে অভিনেতা-অভিনেত্রীদের নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X