কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ছবিটিতে পাশে থাকা সহঅভিনেতার নাম ভক্তদের কাছে জানতে চান তিনি।

রোববার (৩১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ ছবি আপলোড করেন মিম।

ছবিটিতে দেখা যাচ্ছে, হাতে ছুরি নিয়ে সহঅভিনেতার সামনে দাঁড়িয়ে রয়েছেন মিম। আর অভিনেতা পেছন ফিরে মিমের দিকে তাকিয়ে আছেন। ছবির এই দৃশ্যতে সহজে বুঝার উপায় নেই, মিমের সহঅভিনেতা আসলে কে।

এদিকে, মিমের এমন পোস্টের পর অনেকেই মন্তব্যঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেছেন।

একজন লিখেছেন, দারুণ লাগছে। আপনার স্বামী হতে পারে। অন্যজন লিখেছেন, আমার প্রিয় দুজন মানুষ একসাথে।

তবে, যেহেতু মিমের স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার তাই সহঅভিনেতা কে— সে প্রশ্নের উত্তরে বেশিভাগ ভক্তই অভিনেতা ও গায়ক তাহসান হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন।

ছবিটি ফেসবুক স্টোরিতেও আপলোড করেছেন মিম। তবে সঙ্গে থাকা সহঅভিনেতা আসলে কে, তা অবশ্য এখনো প্রকাশ করেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X