বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবি : সংগৃহীত
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবি : সংগৃহীত

গেল কিছুদিন টানা দেশের গণমাধ্যমে আলোচনায় ছিলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি অংশগ্রহণ করেছিলেন মিস ইউনিভার্স ২০২৫–এ। সেখানে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। এরপর পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অধিকার করে ইতিহাস গড়েন মাগুরার এই মেয়ে।

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেওয়া মিথিলা প্রথমে খুব একটা আলোচনায় ছিলেন না। কিন্তু সময় গড়াতে গড়াতে তিনি চলে আসেন আলোচনায়, জমিয়ে দেন প্রতিযোগিতাও। সহকর্মী থেকে শুরু করে তার অনুসারীরা সামাজিক মাধ্যমে তাকে সমর্থন জানাতে থাকেন। যাতে একসময় পিপলস চয়েস ভোটে শীর্ষেও উঠে যান তিনি। এরপর ভোট বড় ধরনের পতন হয় তার। শেষ পর্যন্ত টপ থার্টি থেকে শেষ করতে হয় তাকে, যা ছিল বাংলাদেশের জন্য ইতিহাস।

এবার তিনি নিজের সমর্থকদের জানালেন ভালোবাসা এবং সমর্থনের জন্য তাদের প্রতি প্রকাশ করলে কৃতজ্ঞতা।

একটি ভিডও বার্তায় মিথিলা থাইল্যান্ড থেকে বলেন, ‘আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। দুটি মিলিয়েই আজ আমার জার্নি এখানে সমাপ্তি হয়েছে। ফলাফল যাই হয়েছে তাতেই আমি খুশি, কারণ আপনাদের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। এমন ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় তেকে ধন্যবাদ।’

আন্তর্জাতিক এই আয়োজনে প্রথম হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ। দেশটির জন্যও এমন অর্জন এবারই প্রথম। ২১ নভেম্বর বাংলাদেশের সকালে থাইল্যান্ডের ব্যাংককে এবারের আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X