বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

শাকিব খান ও অমিত হাসান I ছবি : সংগৃহীত
শাকিব খান ও অমিত হাসান I ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের যুক্তরাষ্ট্র যাত্রা ও গ্রিন কার্ড নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। তিনি জানালেন, চার বছর আগেই অর্থাৎ ২০২২ সালেই যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে গেছেন শাকিব খান। সম্প্রতি এক বক্তব্যে অমিত হাসান বলেন, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম শাকিব খান ও আমি আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের অনুমোদন পাই।’ জানা গেছে, শাকিব খান এর আগে একাধিকবার আবেদন করে প্রত্যাখ্যাত হলেও, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২২ সালে কাঙ্ক্ষিত ‘গ্রিন সিগন্যাল’ পান।

নিজের এবং শাকিবের বর্তমান জীবনযাপন সম্পর্কে অমিত হাসান বলেন, গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই তারা বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছেন। শুটিং বা কাজের প্রয়োজনে দেশে আসেন, আর অবসর বা কাজ না থাকলে আমেরিকায় পরিবারের কাছে ফিরে যান। অমিত হাসান নিজে ২০১৪ সালে প্রথম যুক্তরাষ্ট্রে গেলেও, ২০১৭ সালে পরিবার নিয়ে অবকাশ যাপনের পর সন্তানদের শিক্ষার কথা ভেবে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেন। সেই সূত্র ধরেই ২০২৩ সালে ‘স্পেশাল ক্যাটাগরি ইবি-১’ ভিসার আওতায় স্ত্রী ও কন্যাসন্তানসহ গ্রিন কার্ড পান এই অভিনেতা।

বর্তমানে অমিত হাসান পরিবার নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও, শাকিব খান সেখানে পাকাপাকিভাবে থাকবেন কি না—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। তবে সুপারস্টারের গ্রিন কার্ড প্রাপ্তির এই নিশ্চিত খবর ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। কাজের ফাঁকে দুই তারকার এই ‘উড়ো জাহাজ’ জীবন এখন ঢালিউডের অন্যতম আলোচনার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X