মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

নাঈম, শাবনাজ ও মাহাদিয়াI ছবি : সংগৃহীত
নাঈম, শাবনাজ ও মাহাদিয়াI ছবি : সংগৃহীত

নব্বই দশকের তুমুল জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও শাবনাজের ঘরে বেজেছে বিয়ের সানাই। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরের নাম ইহসান মনসুর চৌধুরী, যিনি সম্পর্কে প্রয়াত কিংবদন্তি গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে। গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় ঘরোয়া ও পারিবারিক আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়। পরবর্তীতে রাজধানীর গুলশান ক্লাবে ধুমধাম করে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের।

মেয়ের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়িকা শাবনাজ। তিনি বলেন, “সবাই আমার মেয়ে ও জামাইয়ের জন্য দোয়া করবেন।” নবদম্পতি নিজেরাও তাদের আগামীর পথচলার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন। জানা গেছে, মাহাদিয়া ও ইহসানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা এখন পারিবারিক পরিণয়ে রূপ নিল। বর ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন এবং সেখানে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। শিগগিরই উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমাবেন। দেশ ছাড়ার আগেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের শুভকাজটি সম্পন্ন হলো। উল্লেখ্য, মা-বাবার পথ ধরে অভিনয়ে নিয়মিত না হলেও মাহাদিয়া একটি বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন এবং গানের মাধ্যমে ইতোমধ্যেই নিজস্ব পরিচিতি তৈরি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X