বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে ফারিয়ার প্রেম, যা বললেন এই নায়িকা

শাকিব খান ও নুসরাত ফারিয়া I ছবি : সংগৃহীত
শাকিব খান ও নুসরাত ফারিয়া I ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রসায়ন নিয়ে শোবিজ পাড়ায় একসময় কম জলঘোলা হয়নি। পর্দায় মাত্র একটি সিনেমায় (শাহেনশাহ) জুটি বাঁধলেও বিজ্ঞাপন, স্টেজ শো এবং বিভিন্ন ইভেন্টে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের মনে সন্দেহের দানা বেঁধেছিল। অনেকেরই প্রশ্ন ছিল—শাকিবের সঙ্গে কি তবে গোপনে প্রেমে মজেছিলেন ফারিয়া? অবশেষে সেই পুরোনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে বিষয়টি নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন তিনি।

পডকাস্টে প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে ফারিয়া বলেন, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।” তার এই স্পষ্ট বক্তব্যে শাকিব-ফারিয়া জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনে কার্যত জল ঢেলে দেওয়া হলো।

‘শাহেনশাহ’ সিনেমার পর কেন আর এই জুটিকে বড় পর্দায় দেখা গেল না—এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও ধোঁয়াশা। তিনি বলেন, “এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। তবে এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।” পডকাস্টে ফারিয়া শুধু শাকিব প্রসঙ্গই নয়, নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং দুই দিনের কারাবন্দি জীবনের লোমহর্ষক অভিজ্ঞতার কথাও শেয়ার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X