কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারের কাছে যে ২ দাবি অপু বিশ্বাসের

অপু বিশ্বাস | ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস | ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের চলচ্চিত্রশিল্পকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব, সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের নিরাপত্তার বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়। পাশাপাশি দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অপু বিশ্বাস বলেন, সিনেমার মানুষ হিসেবে শিল্পের সার্বিক উন্নয়ন আমার অন্যতম প্রত্যাশা। একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন অপু বিশ্বাস। বর্তমানে তিনি একাধিক নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসার দেখভালও করছেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X