বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কষ্ট আছে, তবুও হাঁটতে চান রিজভী রিজু

কষ্টে আছেন, তবুও হাঁটতে চান রিজভী রিজু। ছবি : সংগৃহীত
কষ্টে আছেন, তবুও হাঁটতে চান রিজভী রিজু। ছবি : সংগৃহীত

রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘প্রেসার কুকার’-এ অভিনয় করছেন জনপ্রিয় চরিত্রাভিনেতা রিজভী রিজু। কাজের খবর জানতে চাওয়ার শুরুতেই তিনি জানালেন, রাজধানীর এক দারুণ উন্মুক্ত লোকেশনে সারা রাত শুটিং করেছেন। তবে চরিত্র বা গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই অভিনেতা। মুখে আঙুল দিয়ে বললেন, ‘আর কিছু জানতে চাইবেন না, বলতে পারব না।’

‘হাওয়া’ সিনেমায় ‘পারকেস’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন রিজভী। তবে আলাপে জানালেন এক অজানা তথ্য। তিনি বলেন, “আমার অভিনয় করার কথা ছিল ‘উরকেস’ চরিত্রে। ওই চরিত্রের জন্য আমার অডিশন হয় এবং দুই মাস রিহার্সেলও করি। কিন্তু পরে ‘পারকেস’ চরিত্রে কাস্টিং করা হয়। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম সিনেমায় অভিনয়ই করব না। কিন্তু পরে নানা কারণে কাজটা করি এবং মনে হয় ভালোই হয়েছে।”

‘ফাতিমা’, ‘প্রিয় মালতী’, ‘ফেউ’ কিংবা ‘২ষ’-এর মতো প্রশংসিত কাজে দেখা গেছে রিজভীকে। তবে বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করার ইচ্ছা থাকলেও ব্যাটে-বলে মিলছে না। আক্ষেপ করে তিনি বলেন, “সুপারস্টারের একটা সিনেমায় আমার কাজ করার কথা ছিল। ডেট দিলাম, পাসপোর্টও নিল। কিন্তু সেই ডেট আসতে আসতে আমার অন্য কাজের শিডিউল পড়ে গেল। আবার অ্যাকশন ঘরানার আরেকটা সিনেমার প্রস্তাব এলেও পারিশ্রমিক না মেলায় রাজি হইনি।”

অভিনয়ের পাশাপাশি রিজভী গানও করেন। ২০১৩ সালে ‘অ্যাট এইটটিন’ টেলিফিল্মে ‘ও বন্ধু লাল গোলাপি’ গানটি তার গাওয়া। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও ভবিষ্যতে পুরোদমে অভিনয়েই থিতু হতে চান। কুষ্টিয়ার কুমারখালীতে শৈশব কাটানো এই অভিনেতার বর্তমান চ্যালেঞ্জ টিকে থাকা। তার ভাষায়, “মেট্রোর মতো দ্রুতগামী নয়, বরং মেট্রো সেবার মতো মুগ্ধতা ছড়িয়ে গন্তব্যে পৌঁছাতে চাই।”

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X