মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুলেও প্রেশার কুকারে রান্না করবেন না যেসব খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সময় বাঁচাতে এখন অনেকেই প্রেশার কুকার ব্যবহার করেন। বিশেষ করে চাকরিজীবী স্বামী-স্ত্রীর সংসারে রান্নার ঝক্কি সামলাতে কুকার যেন ভরসার নাম। এতে খাবার দ্রুত সেদ্ধ হয়, রান্নাও সহজ হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কিছু খাবার কখনোই প্রেশার কুকারে রান্না করা উচিত নয়। এতে শুধু স্বাদ ও গঠন নষ্ট হয় না, অনেক সময় পুষ্টিগুণও হারিয়ে যায়। কোথাও কোথাও অস্বাস্থ্যকর যৌগও তৈরি হতে পারে।

কোন খাবারগুলো কুকারে রান্না এড়িয়ে চলা উচিত?

কোমল সবজি

পালং শাক, লেটুস, জুচিনি বা ব্রকোলির মতো সবজি চুলায় কয়েক মিনিটেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারের অতিরিক্ত তাপ ও বাষ্পে এগুলোর রং ও পুষ্টিগুণ দ্রুত নষ্ট হয়ে যায়।

পাস্তা বা নুডলস

পাস্তা, নুডলস কিংবা ম্যাকারনি দ্রুত পানি টেনে নেয়। কুকারে পানির সঠিক পরিমাণ মাপা কঠিন হয়। ফলে এগুলো দলা বেঁধে লেগে যেতে পারে কিংবা একেবারে নরম হয়ে যেতে পারে।

সামুদ্রিক মাছ

স্যালমন, পমফ্রেট বা চিংড়ির মতো সামুদ্রিক মাছ অল্প আঁচেই কয়েক মিনিটে রান্না হয়ে যায়। কিন্তু কুকারের উচ্চচাপ এগুলো অতিরিক্ত সেদ্ধ করে শক্ত ও শুষ্ক করে ফেলে। তাই মাছের আসল স্বাদ পেতে এগুলো স্টিম, গ্রিল বা হালকা ভাজায় রান্না করাই ভালো।

দুগ্ধজাত খাবার

দুধ, ক্রিম বা চিজ দিয়ে তৈরি ক্ষীর, কাস্টার্ড বা পনিরের তরকারি কুকারে দেওয়া ঠিক নয়। উচ্চ তাপে এগুলো ফেটে যায়, দলা পাকায় কিংবা আলাদা হয়ে যায়। এ ধরনের খাবার কম আঁচে রান্না করলে ভালো টেক্সচার ও স্বাদ পাওয়া যায়।

বেক করা খাবার বা কেক

কুকার কখনোই ওভেনের মতো শুষ্ক তাপ তৈরি করতে পারে না। ফলে কেক ঘন হয় এবং বিস্কুট বা রুটি তার খাস্তা ভাব হারায়। অনেকে কুকারে কেক বানালেও তা কখনোই ওভেনে বেক করা কেকের মতো হালকা ও নরম হয় না।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X