বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন জার্নির অভিজ্ঞতা জানালেন রাজ-সাবিলা

শরীফুল রাজ ও সাবিলা নূর । ছবি - সংগৃহীত
শরীফুল রাজ ও সাবিলা নূর । ছবি - সংগৃহীত

ঈদে মুক্তি পাবে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সম্প্রতি রাফসান সাবাবের সঞ্চালনায় ‘হোয়াট আ শো’-তে হাজির হয়েছিলেন দুই তারকা। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলেছেন রাজ ও সাবিলা।

অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক জানতে চান ব্যক্তিগত জীবনের ট্রেন জার্নির কথা। তখন রাজ বলেন ‘বনলতা এক্সপ্রেস’-এর অনেক ঘটনার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন তিনি। এর মধ্যে একটি হলো বিনা টিকিটে ভ্রমণ আর টিটি এলেই বাথরুমে লুকিয়ে পড়া। রাজ জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার সময় পকেটমানি বাঁচতে এক-দুই বার এমনটা করেছেন। অনুষ্ঠানে সহশিল্পী সাবিলাকেও প্রশংসায় ভাসান রাজ। বলেন, ‘সে দারুণ অভিনেত্রী। শুটিংয়ে সাবিলা নূর যদি থাকে, শুটিং মাতাতে আর কিছু লাগে না।’

সিনেমাতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। তিনি জানান, এফডিসিতে সেট ফেলে দুটি ট্রেন তৈরি করা হয়েছিল। সেখানেই হয়েছে সিনেমাটির শুটিং। সাবিলা বলেন, ‘সেট বানাতে মনে হয় দেড় মাসের মতো সময় লেগেছে; কিন্তু এটা এত বাস্তবসম্মত ছিল যে, শুটিংয়ের সময় মনে হচ্ছিল, আসল ট্রেনের মতোই চলছে। বাসায় যাওয়ার পর যখন মেকআপ তুলছি, তখনো মনে হচ্ছে সবকিছু দুলছে (মোশনের মতো)। সেটে যতক্ষণ আমরা শুটিং করেছি ততক্ষণও ঝাঁকি ছিল। আমাদের শিল্পনির্দেশক রাজীন ভাইয়া দারুণ কাজ করেছেন। তিনি এত দারুণভাবে ডিজাইন করেছেন, আমাদের একবারের জন্যও মনে হয়নি, এটা আসল ট্রেন নয়। পরে যখন আসল ট্রেনে শুটিংয়ে গেছি, তখন মনে হয়েছে সেটেরটাই ভালো ছিল।’

তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় রাজ ও সাবিলা ছাড়াও আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X