মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেশার কুকার’ এ উত্তাপ ছড়াচ্ছেন রায়হান রাফি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রান্নাঘরের সেই পরিচিত শিসের শব্দ এবার আছড়ে পড়বে রুপালি পর্দায়! তবে সেখানে ডাল-ভাত নয়, টগবগ করে ফুটবে টানটান উত্তেজনা আর রহস্যের নতুন কোনো রেসিপি। ঢাকাই সিনেমার ‘মাস্টারমেকার’ খ্যাত নির্মাতা রায়হান রাফী এবার দর্শকদের নিয়ে যাচ্ছেন এক চরম মনস্তাত্ত্বিক চাপের মুখে। ঈদুল ফিতরের বিগ রিলিজ হিসেবে বড় পর্দা মাতাতে প্রস্তুত তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’।

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতুহল ছিল তুঙ্গে। সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন নির্মাতা নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কিছু ঝলক শেয়ার করে রাফী এক ‘উত্তপ্ত’ ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন,‘আসছে প্রেশার কুকার, রান্নাঘর নয়, এবার সিনেমাহলে তাপমাত্রা বাড়বে।‘

রাফী আরও যোগ করেন, গল্পটি দর্শকদের এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যেখানে থাকবে হাসি, সীমাহীন টেনশন আর বড় বড় সব সারপ্রাইজ। তার ভাষায়, ‘চাপ বাড়বে, গল্প ফুটবে আর দর্শক থাকবে একদম প্রেশারে!’

‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। এই সিনেমার মূল চালিকাশক্তি চারজন প্রভাবশালী নারী চরিত্র। ঢাকাই সিনেমার এই চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই চলচ্চিত্রটির প্রাণ। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, শবনম বুবলী , নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।

এদিকে গত কয়েক ঈদে রায়হান রাফীর সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় আর বক্স অফিস কাঁপানো ব্যবসা। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চার নারীর জীবনের জটিল সমীকরণ আর রাফীর সিগনেচার মেকিং—সব মিলিয়ে ‘প্রেশার কুকার’ এই ঈদে দর্শকদের জন্য এক ভিন্ন স্বাদের বিনোদন হতে যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X