বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমায় অভিষেকের অপেক্ষায় স্নিগ্ধা

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ছবি : সংগৃহীত
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ছবি : সংগৃহীত

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ২০১৮ সালে মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন। বিলোবোর্ড ও র‍্যাম্প শো দিয়ে তার পথচলা শুরু হলেও, এবার নাম লিখিয়েছেন অভিনয়ে। আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর। তিনি অভিনয় করেছেন 'প্রেশার কুকার' সিনেমায়। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সম্প্রতি নির্মাতা পোস্টার প্রকাশ করে ঘোষণা দিয়েছেন সিনেমাটি ঈদেই মুক্তি পাচ্ছে। এ সিনেমা দিয়েই স্নিগ্ধা এবার দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছেন। এ সিনেমার যুক্ত হওয়া প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, ‘দেড় বছর আগে রায়হান রাফী আমাকে এর গল্প শুনিয়েছিলেন। চারটি মেয়েকে গুরুত্ব দিয়ে গল্পটি নির্মিত হচ্ছে এতে আমি ভীষণ খুশী হই, রাজি হই। এরপর টানা একমাস গ্রুমিং করি।’

অভিনেত্রী জানান, দেশের চারটি অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চারজন নারীর জীবনে ফেইস করা অ্যাবিউজ-মিসইউজ, তাদের লাভ স্টোরি, পেশা, চ্যালেঞ্জ সবকিছু নিয়ে সিনেমার গল্প। এ প্রসঙ্গে স্নিগ্ধা চৌধুরী বলেন, আমার বিশ্বাস মফঃস্বল থেকে ঢাকায় আসা প্রতিটি মেয়েই এ গল্প রিলেট করবে। আমি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে। আমার প্রথম সিনেমাটি ঈদে আসছে, এটি আমার জন্য বড় পাওয়া। অন্যান্য বার ঈদে কেনাকাটা, ড্রেস নিয়ে উচ্ছ্বাসিত থাকতাম, কিন্তু এবার আমার সিনেমা রিলিজ হচ্ছে। পুরো মনোযোগটা ওদিকেই।’ সিনেমা নিয়ে স্নিগ্ধার অনেক স্বপ্ন। তিনি বলেন, ‘অনেকে বলে আমাদের দেশে নায়িকা সংকট। এখন আমরা নতুনরা যদি নিয়মিত না হই, তাহলে এ সংকট কীভাবে দূর হবে? আমার বিশ্বাস, প্রতিষ্ঠিত যারা আছেন তারা নতুনদের ওয়েলকাম করবেন। আসলে মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে, সেটা দেখার অপেক্ষায় রয়েছি। এ ছাড়া আরও অনেক সিনেমা নিয়ে কথা হচ্ছে। এটা রিলিজ হওয়ার পর নতুন সিনেমায় মনোযোগ দেব।’

ইমপ্রেস টেলিফিল্ম এবং কাকন ফিল্মসের প্রযোজনায় ‘প্রেশার কুকার’ সিনেমায় আরও অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত প্রমুখ। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রডাকশন চলছে। আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X