বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০১:০১ এএম
অনলাইন সংস্করণ

ঈদের পবিত্র দিনে বীরের জন্মদিন, বুবলীর আবেগঘন পোস্ট

শবনম বুবলী। ছবি : সংগৃহীত
শবনম বুবলী। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে তার জীবনে এল দ্বিগুণ আনন্দ। আজ তার ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। এই বিশেষ দিনে বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে বীরের একটি মিষ্টি ছবি পোস্ট করে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

বুবলী তার পোস্টে ঈদের পবিত্র দিনের সঙ্গে ছেলের জন্মদিনের কাকতালীয় ঘটনাটি উল্লেখ করে তার আনন্দের কথা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “ঈদের দিনের মতো কত সুন্দর পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান।” বুবলী ছেলের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন এবং বীরের সুস্বাস্থ্য ও ভালো মানুষ হয়ে গড়ে ওঠার কামনা করেছেন।

তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, “আল্লাহ সবসময় তোমাকে ওনার রহমতে রাখুক, সুস্থ রাখুক। অনেক ভালো একজন মানুষ হিসেবে বড় হও লক্ষ্মী আব্বা, শুভ জন্মদিন।” সবশেষে বুবলী বীরের জন্য তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের দোয়া চেয়েছেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “সবাই ‘শেহজাদ খান বীর’ বাপজানের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রত্যেকের ঈদ কাটুক নিরাপদে, হাসি আনন্দে পরিবারের সাথে। ঈদ মোবারক….”

বীরের জন্মদিনের পোস্টটি দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়েছে। বুবলীর ভক্তরা বীরের জন্মদিনের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X