বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে আসছেন বর্ষা!

আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল । ছবি : সংগৃহীত
আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল । ছবি : সংগৃহীত

রুপালি পর্দার গ্ল্যামার আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াকে বিদায় জানিয়ে এবার জনসেবার ‘বৃহত্তর ময়দানে’ নামার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার কথা শোনা গেলেও, এবার বিষয়টি আরও স্পষ্ট করলেন তার স্বামী ও আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে যেন চমকে দিলেন এই নায়ক। ঝলমলে সেই সন্ধ্যায় অনন্ত জলিল সাফ জানিয়ে দিলেন, তার সহধর্মিণী বর্ষা এখন দেশসেবার ব্রত নিয়ে রাজনীতির পথে হাঁটতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে অনন্ত জলিল অত্যন্ত উচ্ছ্বাসিত কণ্ঠে বর্ষার মানবিক দিকটি তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্ষা স্কুল ব্যাগে করে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিলিয়ে দেয়। তার ভেতরে দেশসেবা করার এক অদম্য ইচ্ছা আছে। আমরা কোনোদিন সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দেশসেবার স্বার্থে কোনো না কোনো রাজনৈতিক দল তো বেছে নিতেই হয়।’

এদিকে রাজনীতিতে নামার ঘোষণা দিলেও আদর্শিক জায়গায় কোনো ছাড় দিতে নারাজ এই দম্পতি। সৎ রাজনীতির উদাহরণ টানতে গিয়ে অনন্ত জলিল এ সময় এনসিপির হাসনাত আব্দুল্লাহর কথা উল্লেখ করেন। তিনি বোঝাতে চেয়েছেন, বর্ষা যদি রাজনীতিতে সক্রিয় হন, তবে তা হবে গণমানুষের কল্যাণের জন্য, কেবল ক্ষমতার জন্য নয়।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে অনন্ত জলিল প্রকাশ্যেই জানিয়েছিলেন যে, তিনি বর্ষাকে একজন বলিষ্ঠ 'নেত্রী' হিসেবে দেখতে চান। বর্ষাও তখন সায় দিয়ে বলেছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X