বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদ নয়, সাংবাদিক হতে চাই: অনন্ত জলিল

অনন্ত জলিল। ছবি- সংগৃহীত
অনন্ত জলিল। ছবি- সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনীতি এবং নিজের ভবিষ্যৎ চরিত্র ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন।

রাজনীতিবিদ নয়, সাংবাদিক হতে চান অনন্ত সিনেমায় রাজনীতিবীদের চরিত্রে অভিনয় করবেন কি না—এমন প্রশ্নের জবাবে অনন্ত সাফ জানিয়ে দেন, “আমাকে যদি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার দেওয়া হয়, আমি তা করব না। আমি বরং সাংবাদিকের চরিত্র বেছে নেব। কারণ, সাংবাদিক হচ্ছে দেশের একমাত্র অস্ত্র, যারা ভালো এবং খারাপ—দুটোই তুলে ধরতে পারে।”

আগে বনাম এখন ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অনন্ত বলেন, “আগে ভোট দিতে এলে দেখতাম প্রতিটি দলের লোক ভিড় করে থাকত, পোলিং অফিসারের খুব কাছে দাঁড়িয়ে দেখত কে কাকে ভোট দিচ্ছে। সেই স্বাধীনতাটা তখন ছিল না। কিন্তু এবার দেখলাম অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ। নিরাপত্তা কর্মী ও পোলিং অফিসার ছাড়া কেউ নেই। ভোটাররা সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন।”

নতুন প্রজন্মের প্রতি বার্তা তরুণ ভোটারদের উদ্দেশ্যে এই নায়কের পরামর্শ, “দল দেখে নয়, ক্যান্ডিডেট দেখে ভোট দিন। যে প্রার্থী যোগ্য এবং দেশ ভালো চালাতে পারবে, তাকেই বেছে নিন। আমি এই দলের বা ওই দলের—এসব দেখার এখন সময় নেই, এখন দেশ গড়ার সময়।”

একজন সফল ব্যবসায়ী হিসেবে অনন্ত জলিল নতুন সরকারের কাছে অর্থনীতির চাকা সচল রাখার দাবি জানান। নিজস্ব ঢঙে তিনি বলেন, “আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি ১০ টাকার জিনিস ১২ টাকা দিয়েও কিনতে পারবেন। কিন্তু পকেটে টাকা না থাকলে ১০ টাকার জিনিস ৮ টাকা হলেও কিনবেন কীভাবে? তাই বিজনেস সেক্টরকে ভ্যালু দিতে হবে।” তিনি আরও বলেন, কথায় কথায় রাস্তা বন্ধ করে আন্দোলন বা অবরোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অনন্ত বলেন, “ভোটের আগে আপনারা যেভাবে মানুষের দরজায় দরজায় যান, ভোটের পরেও যেন তা ভুলে না যান। নির্বাচিত হওয়ার পর এলাকাভিত্তিক কমিটি গঠন করতে হবে। দেখতে হবে এলাকায় চাঁদাবাজি, লুটতরাজ বা মেয়েদের উত্যক্ত করার মতো ঘটনা ঘটছে কি না। এমপিদের কাজ হবে সেসব নির্মূল করে দেশের পরিস্থিতি ভালো রাখা।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X