বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টস ব্যবসা ছেড়ে সিনেমায় মন দিচ্ছেন অনন্ত জলিল!

অনন্ত জলিল। ছবি - সংগৃহীত
অনন্ত জলিল। ছবি - সংগৃহীত

দীর্ঘ সময় ধরে ভালো নেই প্রযোজক-চিত্রনায়ক অনন্ত জলিল। কারণ, তার ব্যবসায় ধস নেমেছে! এই নায়কের সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বেহাল দশা। ব্যবসা টিকিয়ে রাখতে প্রায় তিন বছর সিনেমা থেকে দূরে ছিলেন। তবুও লাভ হয়নি। অবশেষে কঠোর সিদ্ধোন্তে এই নায়ক। অনন্ত জলিল তার বিশাল গার্মেন্টস ব্যবসা ছেড়ে দিচ্ছেন। ধীরে ধীরে এ ব্যবসা থেকে সরে আসছেন। এরই মধ্যে তার শিল্প গ্রুপ এজেআই- সিস্টার কনসার্ন এবি ফ্যাশন চাইনিজ কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন বলে জানিয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোও চাইনিজ প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।

কেন তিনি গার্মেন্টস ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, তা পুরোপুরি খোলাসা করেননি। তবে তিনি ব্যাংক লোন সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করেছেন। এর বেশি কিছু বলেননি। অনন্ত জলিল জানান, এখন থেকে তিনি অভিনয় ও মডেলিংয়ে মনোযোগী হবেন।

সম্প্রতি সেবা হোল্ডিংস লিমিটেড নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে অনন্ত ও বর্ষা শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। এ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তারা মডেল হবেন।

চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছিলেন, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।’

বর্তমানে ব্যবসার অবস্থান অপরিবর্তিত থাকায় সিনেমার কথা ভাবছেন তিনি। ব্যবসা ভুলে এখন মন দিতে চান সিনেমায়। এখন দেখার বিষয় হচ্ছে, এ মাধ্যমে তারা নতুন করে কতটা সফল হন। কারণ, অনেক আগেই এই জুটি শোবিজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। বর্ষা আনুষ্ঠানিকভাবে শোবিজকে বিদায়ও জানিয়েছিলেন।

‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান অনন্ত জলিল। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সবগুলো সিনেমাতেই তার নায়িকা স্ত্রী বর্ষা। এই অভিনেতার মুক্তির অপেক্ষায় আছে ‘নেত্রী: দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ নামের সিনেমা দুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১১

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১২

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৩

আজ বিশ্ব গোসল দিবস

১৪

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৫

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৬

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৮

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

২০
X