বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাস্তব জীবনের গল্পে মডেল অনন্ত-বর্ষা

অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে বিজ্ঞাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ছবি - সংগৃহীত
অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে বিজ্ঞাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। দীর্ঘদিন ধরেই নতুন কোনো সিনেমায় এ জুটিকে দেখা যাচ্ছে না। তবে কিছুদিন আগেই বর্ষা জানিয়েছিলেন সিনেমায় আর অভিনয় করবেন না তিনি। অনন্ত জলিলও ব্যবসায় মনোযোগী হওয়াতে ছিলেন ক্যামেরা থেকে দূরে।

সম্প্রতি সেবা হোল্ডিংস লিমিটেডের একটি অনুষ্ঠানে ক্যামেরার সামনে আসেন এ দম্পতি। এসময় নতুন সিনেমার কথা জানান অনন্ত। তিনি জানান, তার অভিনীত 'কিল হিম' সিনেমার সিক্যুয়াল আসবে। এদিকে বর্ষা অভিনীত 'নেত্রী- দ্য লিডার' সিনেমাটিও দীর্ঘদিন ধরেই আটকে আছে। এটির মুক্তি নিয়েও ভাবছেন আলোচিত এ জুটি।

এরইমাঝে এ জুটি তাদের ভক্তদের জন্য দারুণ এক সুখবর নিয়ে আসলেন। নতুন এক বিজ্ঞাপন চিত্রে এবার দেখা যাবে তাদের। এটি পরিচালনা করেছেন হিরু খান। সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। এতে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্প দেখা যাবে।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‌'অনেক দিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার। প্রচারে আসলে দর্শকেরও ভালো লাগবে।' অনন্ত জলিলের কথার সঙ্গে তাল মিলিয়ে বর্ষা বলেন, ‌‌'খুবই ভালো একটি টিমের সাথে কাজ করলাম। কসটিউম, লাইট, ক্যামেরা, মেকআপ গেটআপে বেশ যত্ন নিয়েছেন নির্মাতা। আমাদের লাইফটা দেখা যাবে এখানে।'

নির্মাতা হিরু খান বলেন, 'আমার ক্লাইন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শ ছিল এমন একটি তারকা জুটিকে কাজটিতে মডেল বানানো যারা ব্যক্তি জীবন এবং শোবিজেও সফল। আমি চেষ্টা করেছি বিজ্ঞাপনটিতে এই জুটিকে নতুন করে উপস্থাপন করতে।'

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এই বিজ্ঞাপনচিত্রে আরও মডেল হয়েছে দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ, ফয়সাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১০

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১১

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১২

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৩

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৪

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৬

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

২০
X