বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

নিরব ও পরীমণি। ছবি - সংগৃহীত
নিরব ও পরীমণি। ছবি - সংগৃহীত

ঘোষণার পর একাধিকবার পিছিয়ে যায় ‘গোলাপ’ সিনেমার শুটিং। নানা জটিলতা ও অনিশ্চয়তার কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা এ সিনেমাটি নিয়ে আবারও আশার আলো দেখছেন চিত্রানায়ক নিরব ও চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি অভিনেতা নীররের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘গোলাপ’ সিনেমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরীমণি ও নীরবের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। নীরব জানান, কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর এবার দ্রুত শুটিং শুরু করার লক্ষ্য নিয়েই কাজ চলছে। এ বিষয়ে পরীমণির সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ হচ্ছে।

ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা কেন্দ্র করে নির্মিত থ্রিলারধর্মী ‘গোলাপ’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পরীমণি ও নীরব।

এদিকে পরীমণির নতুন সিনেমা ‘ডোডোর গল্প’-এর মুক্তিও পিছিয়েছে। রেজা ঘটক পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। শিগগির এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্থগিত থাকা ‘গোলাপ’-এর ক্যামেরা শিগগির চালু হবে। আর সেইসঙ্গে পর্দায় পরীমণি-নীরব জুটির নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X