কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

পুরস্কার জিতে নিল ‘মুজিব একটি জাতির রূপকার’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিল ‘মুজিব একটি জাতির রূপকার’। অডিয়েন্স অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে পুরস্কার লাভ করে সিনেমাটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির আগে ও পরে বাংলাদেশে বেশ আলোচিত হয়।ভারতের চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল এটি নির্মাণের দায়িত্বে ছিলেন।

এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০ জানুয়ারি শুরু হয়।রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ৯ দিনব্যাপী এই উৎসবে ৭৫টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়। ২৮ জানুয়ারি উৎসবের পর্দা নামে এবং বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রদর্শিত সিনেমার মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন সিনেমা ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের সিনেমা ৭১টি। উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয় জাতীয় যাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানোরোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও ইউমেন্স ফিল্ম সেশন-এ প্রদর্শিত হয় ছবিগুলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় বাঙালি অভিনেত্রী শর্মিলী ঠাকুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ঢাকাস্থ চিনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ইউ লিওয়েন। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য শাহরিয়ার আলম ও উৎসব পরিচালক রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।

উৎসবের সমাপনী দিনের উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ভারতীয় বাঙালি অভিনেত্রী শর্মিলী ঠাকুর, ভারতীয় প্রখ্যাত শিল্পী অঞ্জন দত্ত, সংসদ সদস্য শাহরিয়ার আলম, রেনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

দুধ দিয়ে গোসল / ন্যায়বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১০

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১১

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১২

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৩

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৫

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৬

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৭

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৯

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

২০
X