বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের জন্মদিনে আসছে সিকান্দারের টিজার

‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ে সালমান খান। ছবি: সংগৃহীত
‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ে সালমান খান। ছবি: সংগৃহীত

সবশেষ ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয়ের পর বড় পর্দা থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন বলিউড ভাইজান সালমান খান। একের পর এক হত্যার হুমকির জন্য তাকে থাকতে হচ্ছে কড়া নিরাপত্তায়। তবে নতুন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির ঘোষণার মাধ্যমে দূরত্ব কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। এর আগেই ভক্তদের চমকে দিতে আসছে ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে প্রকাশ পাচ্ছে ‘সিকান্দার’-এর টিজার। খবর : এনডিটিভি

এ বিষয়ে ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানান, সিনেমার শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সালমান খানের ৫৯তম জন্মদিনে ‘সিকান্দার’-এর টিজার প্রকাশিত হবে। কেবল টিজার নয়, সালমান খানের জন্মদিনের উৎসবেই ‘সিকান্দার’-এর ফার্স্ট লুক পোস্টারও উন্মোচিত হবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, টিজার দিয়ে প্রচারণা শুরু হবে এই সিনেমার। ছবিটির প্রচারণায় টিজার, গান এবং থিয়েট্রিক্যাল ট্রেলার থাকবে। সিনেমাটি ২০২৫ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এআর মুরুগাদোসের পরিচালনায় নির্মিত ‘সিকান্দার’ সিনেমায় সালমানের বিপরীতে কাজ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি। এই সিনেমার শুটিং শেষ করে সালমান অ্যাটলির পরবর্তী ছবি ‘এসিক্স’-এর কাজ শুরু করবেন, যার শুটিং শুরু হবে ২০২৫ সালের গ্রীষ্মে।

অন্যদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা আগামী বছর তিনটি ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে রয়েছে হাউসফুল ৫, বাঘি ৪ এবং ‘অর্জুন উস্তারা’ ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X