বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিয়ের জন্য সময় নিচ্ছেন উর্বশী

অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত

বলিউডের গ্ল্যামার গার্ল অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। আগামী আড়াই বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। সম্প্রতি এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। এ নিয়ে অভিনেত্রী বলেন,‘আমি জ্যোতিষশাস্ত্র অনুসরণ করি। এর নিয়ম মেনে চলার চেষ্টা করি। সে অনুযায়ী এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।’

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেজন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন এই নায়িকা।

‘সনম রে’, ‘হেট স্টোরি ৪’, ‘পাগলপান্তি’ ইত্যাদি নানা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে উর্বশী রাউতেলাকে। অভিনয় করেছেন দক্ষিণি সিনেমাতেও। তবে বক্স অফিসে এখনো সেভাবে সফলতার মুখ দেখেনি এ নায়িকার কোনো সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X