কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে নির্মিত 'মাইক' সিনেমার শুভমুক্তি ১১ আগস্ট

‘মাইক’ সিনেমার পোস্টার। ছবি : কালবেলা
‘মাইক’ সিনেমার পোস্টার। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ চলচ্চিত্র 'মাইক' সিনেমার শুভমুক্তি আগামী ১১ আগস্ট। 'মাইক' সরকারি অনুদানে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র।

লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।

গত ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। চলচ্চিত্রটি দেখে সেন্সরবোর্ডের সদস্যরা মাইকে’র ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে এ ধরনের সিনেমা নির্মাণকে তারা সাধুবাদ জানান।

'মাইক' চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, শিল্পের অন্য যে কোনো মাধ্যম আমাদের চেতনার জগতকে ততটুকু নাড়া দিতে যথেষ্ঠ নয়, যতটুকু চলচ্চিত্র দিতে পারে।

'মাইক' চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১১ আগস্ট 'মাইক' দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি পাবে। শিশুতোষ চলচ্চিত্র 'মাইক' এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে 'মাইক' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঈদকে কেন্দ্র করে মুক্তি প্রাপ্ত সিনেমা দেখতে যেভাবে দর্শকরা হলমুখী হয়েছে তা বাংলা চলচ্চিত্রের জন্য ভীষণ আনন্দের।

'মাইক' সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি।

এ ছাড়াও বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিতকে কেন্দ্র করে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X