কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

অটো চালাচ্ছেন বিল গেটস!

ভারতীয় মাহিন্দ্রা কোম্পানির ইলেকট্রিক রিকশা (অটোরিকশা) চালাচ্ছেন বিল গেটস। ছবি : সংগৃহীত
ভারতীয় মাহিন্দ্রা কোম্পানির ইলেকট্রিক রিকশা (অটোরিকশা) চালাচ্ছেন বিল গেটস। ছবি : সংগৃহীত

অটো চালাচ্ছেন মার্কিন শতকোটিপতি বিল গেটস! বিশ্বাস না হলেও এমনটাই ঘটেছে। চোখে চশমা ও গায়ে স্যুট-টাই পরে অটো রিকশা চালিয়েছেন তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) বিদায়ী ২০২৩ সালের বেশ কয়েকটি প্রিয় মুহূর্তের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ওই পোস্টের একটি ছবিতে এমন দৃশ্য ধরা পড়েছে।

অবশ্য বিল গেটসের এই ছবিটি এখনকার নয়। ২০২৩ সালের মার্চে ভারত সফরের সময়ে তোলা। সেই সফরে তিনি বেশ কয়েক জন ভারতীয় উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাদের মধ্যে ছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস, টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা ও কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ।

বিল গেটস যে অটোটি চালিয়েছিলেন সেটি ভারতীয় মাহিন্দ্রা কোম্পানির ইলেকট্রিক রিকশা। সে সময় এই অটো চালানোর একটি রিল ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘উদ্ভাবনের প্রতি ভারতের আগ্রহ অবাক না করে ছাড়ে না। আমি একটি বৈদ্যুতিক রিকশা চালিয়েছি, যা চার জন মানুষকে নিয়ে ১৩১ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। মাহিন্দ্রার মতো কোম্পানি পরিবহন খাতের ডিকার্বনাইজেশনে অবদান রাখছে। এ বিষয়টি অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

বিশ্বব্যাপী বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে টিকাদান, মা ও শিশু স্বাস্থ্য এবং স্যানিটেশনের মতো খাতে প্রচুর বিনিয়োগ করেছেন বিল গেটস। সারা বিশ্বের জনস্বাস্থ্য ও শিশু শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে সংস্থাটি।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১১৫ কোটি মার্কিন ডলারের সম্পদ নিয়ে শীর্ষ ৪০০ ধনী আমেরিকানের তালিকায় বিল গেটস ষষ্ঠ। আর ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে ১৩৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি তিনি। অবশ্য একসময় তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও ছিলেন। তবে এখন মানবকল্যাণমূলক কাজের জন্যই বেশি আলোচিত এই মার্কিন শতকোটিপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X