বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইকরার আত্মহত্যা নিয়ে যা বললেন ভাবনা

আশনা হাবিব ভাবনা, যাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা । ছবি : সংগৃহীত
আশনা হাবিব ভাবনা, যাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা । ছবি : সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবরে যখন সারা দেশ ও শোবিজ অঙ্গন শোকাহত, ঠিক তখনই নারীদের সামাজিক অবস্থান, ত্যাগ ও মানসিক টানাপোড়েন নিয়ে সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শিশুসন্তানকে রেখে ইকরার এই চিরবিদায় মেনে নিতে পারছেন না অনেকেই। দেশজুড়ে চলমান এই আলোচনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আত্মহত্যা’ শিরোনামে একটি দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ভাবনা তার স্ট্যাটাসে তুলে ধরেছেন কীভাবে একজন নারী সমাজের চাপে নিজের অস্তিত্ব ভুলে যান। তিনি লেখেন, “মানুষের জীবনে এমন মুহূর্ত আসে, যখন মনে হয় আমি আর বেঁচে থাকতে চাই না। আমরা মেয়েরা অনেক বেশি ইমোশনাল। কারণ আমাদের সমাজব্যবস্থা, পরিবার আমাদের এভাবেই তৈরি করে। আমরা নিজেকে ভালোবাসতেই শিখি না, সবসময় অন্যের জন‍্যে বাঁচি।”

একজন নারী কীভাবে সারা জীবন অন্যের জন্য ত্যাগ স্বীকার করেন, তার ব্যাখ্যা দিয়ে ভাবনা লেখেন, “ছোটবেলায় মা-বাবার কথা শুনে বড় হই। তারপর প্রেমিকের কথা শুনে, তারপর স্বামী, তারপর ছেলে-মেয়েদের কথা শুনে। এভাবেই একটা মেয়ে নিজের জন্যে কখনো বাঁচতেই পারে না।”

ভালোবাসার মানুষের তাচ্ছিল্য পাওয়ার পরও নারীরা কেন একটি অস্বাস্থ্যকর সম্পর্ক টেনে নিয়ে যান, সেটিরও একটি রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন ভাবনা। তিনি উল্লেখ করেন, “ভালোবাসার মানুষের সামান্য তাচ্ছিল্য মেনে নেওয়া কঠিন। তবু মেয়েরা দিনের পর দিন একটা অসুস্থ, ভালোবাসাহীন সম্পর্ককে টিকিয়ে নিয়ে যায়, শুধু আবার আরেকজনের সাথে প্রেম করবে? লোকে কী বলবে? কারণ লোকে তো ‘মেয়েটাকেই’ খারাপ বলবে।” তিনি দৃঢ়তার সঙ্গে যোগ করেন, “যে ভালোবাসে সে কখনোই কষ্ট দেয় না।”

বর্তমান সময়ের সম্পর্কের অবক্ষয় নিয়ে হতাশা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “ভালোবাসা শব্দটাই সস্তা হয়ে গেছে। সস্তা হয়ে গেছে আমাদের সব অনুভূতি। সম্পর্কে যখন প্রমাণ দিতে হয় কতটা ভালোবাসি, সেটা আর সম্পর্কই না। ভালোবাসার চেয়ে এখন ভালো থাকাটা জরুরি হয়ে গেছে, তার চেয়ে জরুরি বেঁচে থাকা।”

জীবনের এক চরম সত্য উপলব্ধি করে ভাবনা তার স্ট্যাটাসের শেষে জানান, জীবনে একা থাকাই শ্রেয়। তিনি লেখেন, “আমি মরে গেলে কারও কিছুই হবে না। পরিবারের সবাই একদিন ভুলে যাবে। তাই নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে বেঁচে থাকার নামই জীবন। সময় বদলায়। আল্লাহ আমাদের জন্যে অবশ্যই ভালো সময় উপহার দেবেন।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিঝুমদ্বীপে ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে অজ্ঞাত লাশ

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নাটোরে পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি

উত্তাল সমুদ্র দেখতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী

সফলতার এক যুগ / ইউরোপ-আমেরিকায় ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা 

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

১০

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

১১

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

১২

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

১৪

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

১৫

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

১৬

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

১৭

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১৯

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

২০
X