বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে আসছে নতুন নাটক ‘বোবা কান্না’

বোবা কান্না নাটকের পোস্টারে মুশফিক ও মারিয়া শান্ত । ছবি - জি সিরিজের সৌজন্যে
বোবা কান্না নাটকের পোস্টারে মুশফিক ও মারিয়া শান্ত । ছবি - জি সিরিজের সৌজন্যে

ঈদকে ঘিরে দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছে নতুন নাটক ‘বোবা কান্না’। জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন সুব্রত কুমার সঞ্জীব। এই নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া শান্ত।

‘বোবা কান্না’ শিরোনামটি নিঃশব্দ বেদনা ও অন্তর্গত যন্ত্রণার এক আবেগী কাহিনির ইশারা দেয়। গল্পে মানুষের না বলা কষ্ট, নীরব যন্ত্রণা এবং সম্পর্কের জটিল আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই নাটক। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে মানুষের চোখে জল থাকে কিন্তু মুখে কোনো শব্দ থাকে না ঠিক সেই অদৃশ্য অনুভূতির গল্পই তুলে ধরা হয়েছে ‘বোবা কান্না’ নাটকে।

নাটকের কাহিনীতে দেখা যাবে, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে নিজের অনুভূতিগুলো চেপে রাখে এবং সেই নীরব কষ্ট একসময় গভীর বেদনায় রূপ নেয়। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।

নির্মাতা সুব্রত কুমার সঞ্জীব বলেন, 'ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের জন্য ভিন্নধর্মী ও আবেগপূর্ণ একটি গল্প উপহার দিতেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের প্রতিটি দৃশ্যে দর্শকরা খুঁজে পাবেন জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি এবং অনুভূতির গভীরতা।'

নির্মাতা আশা করছেন, গল্পের গভীরতা এবং আবেগঘন উপস্থাপনার কারণে ‘বোবা কান্না’ দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X