বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রুনা লায়লার সঙ্গে গজলে কণ্ঠ মেলালেন বাপ্পা মজুমদার

রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। ছবি : সংগৃহীত
রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। ছবি : সংগৃহীত

উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা আবারও ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। এবার তিনি গেয়েছেন বাংলা গজলধর্মী গান যেখানে তার সঙ্গী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘অনায়াসে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। এটি বাংলা গজলধর্মী এবং এ ধরনের কাজ আগে খুব একটা হয়নি বলেই আমার মনে হয়।’

জানা গেছে শুরুতে গানটি এককভাবেই গাওয়ার কথা ছিল তার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘বাপ্পা আমাকে বলেছিল আন্টি আপনার জন্য একটি গান করেছি আপনি কি গাইবেন। আমি বলেছিলাম অবশ্যই গাইব।’

তবে গানটি শোনার পর সিদ্ধান্ত বদলান এই বরেণ্য শিল্পী। তার ভাষায়, ‘গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি।’

‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন রুনা লায়লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X