বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিলামে বিক্রি হয়েছে মাইকেলের মোজা

মাইকেল জ্যাকসন। ছবি: সংগৃহীত
মাইকেল জ্যাকসন। ছবি: সংগৃহীত

‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে এক জীবন্ত কিংবদন্তি। তার ব্যবহার করা যে কোনো জিনিস সংগ্রহে রাখতে পারা অনেক ভক্তের কাছেই এক পরম প্রাপ্তি। এবার সেই চাহিদা পূরণ হলো এক অনন্য স্মারকের মাধ্যমে—এক জোড়া মোজা, যা বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায়।

ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই, ফ্রান্সে আয়োজিত একটি বিশেষ নিলাম অনুষ্ঠানে। সেখানে তোলা হয় মাইকেল জ্যাকসনের ১৯৯৭ সালে ব্যবহৃত একটি সাদা স্পোর্টস মোজা, যার গায়ে ছিল ঝিলমিল করা রাইনস্টোন। ধারণা করা হয়, এটি তিনি পরেছিলেন ফ্রান্সের নিম শহরে অনুষ্ঠিত একটি কনসার্টে। নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে জানান, ওই কনসার্টের পর ড্রেসিংরুমের পাশেই ফেলে যাওয়া মোজাটি খুঁজে পান এক টেকনিশিয়ান। পরবর্তী সময়ে সেটি বহু বছর তার কাছেই ছিল, কিছুটা হলুদাভ দাগ পড়ে গিয়েছিল মোজায়। নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এবার সেটি নিলামে তোলা হয়।

প্রথমে ধারণা ছিল, মোজাটি তিন থেকে চার হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু নিলাম শুরু হওয়ার পর সেটির দাম পৌঁছে যায় প্রায় ৮ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা।

তবে এটি মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনো বস্তু প্রথম নিলাম নয়। ২০২৩ সালে প্যারিসে তার একটি বিখ্যাত টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারেরও বেশি দামে। এ ছাড়া তার ব্যবহৃত আরও বেশ কিছু স্মারক নিলামে উঠেছে এবং পেয়েছে চড়া দাম।

উল্লেখ্য, মাইকেল জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন মৃত্যুবরণ করেন মাত্র ৫০ বছর বয়সে। কিন্তু তার প্রভাব, জনপ্রিয়তা এবং ভক্তদের আবেগ এখনো সময়ের সীমানা পেরিয়ে বিস্তৃত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X