বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি গেলেন না ফেরার দেশে

স্যালি কার্কল্যান্ড। ছবি : সংগৃহীত
স্যালি কার্কল্যান্ড। ছবি : সংগৃহীত

হলিউডের গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এই খবর প্রকাশ করেছে।

স্যালির মুখপাত্র মাইকেল গ্রিন ভ্যারাইটিকে জানান, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে কর্কল্যান্ডের পাঁজর ও পায়ে গুরুতর আঘাত লাগে। এরপরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত সপ্তাহে তাকে হসপিস কেয়ারে নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, অভিনেত্রী এর আগেও হাড়ের সমস্যায় ভুগছিলেন, যা পরে তার রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তিনি ডিমেনশিয়াতেও আক্রান্ত ছিলেন।

নিউইয়র্কে জন্মগ্রহণকারী স্যালি কর্কল্যান্ড কিংবদন্তি অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। পরে তিনি অ্যান্ডি ওয়ারহলের ফ্যাক্টরিতে যোগ দেন। ১৯৬৪ সালে অ্যান্ডি ওয়ারহল নির্মিত ‘দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।

সত্তর দশকে তিনি ‘কোজাক’, ‘বারেটা’, ‘থ্রিস কোম্পানি’র মতো জনপ্রিয় টিভি সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন। এ ছাড়াও ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘সিন্ড্রেলা লিবার্টি’ এবং ‘আ স্টার ইজ বর্ন’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে ছোট চরিত্রে তাকে দেখা যায়।

১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন কর্কল্যান্ড। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারে মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন।

পরবর্তী সময়ে তিনি ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X