তামজিদ হোসেন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টেইলরের পাশে সেলেনা

টেইলর সুইফট ও সেলেনা গোমেজ I ছবি : সংগৃহীত
টেইলর সুইফট ও সেলেনা গোমেজ I ছবি : সংগৃহীত

জনপ্রিয় ব্রিটিশ পপ সংগীত শিল্পী টেইলর সুইফট যেন নিজের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় লিখতে চলেছেন। এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে বহু প্রতীক্ষিত বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি, আর এই মুহূর্তে কিছুই যেন তাকে থামাতে পারছে না।

আন্তর্জাতিক গণমাধ্যমের এক বিশেষ প্রতিবেদন সূত্রে জানা যায়, টেইলর ইতোমধ্যেই তার ব্রাইডাল পার্টির সদস্যদের নিশ্চিত করতে শুরু করেছেন, যেখানে রয়েছেন তার দুই প্রিয় বান্ধবী—সেলেনা গোমেজ ও গিগি হাদিদ। সম্প্রতি প্রযোজক বেনি ব্লাঙ্কোকে বিয়ে করেছেন সেলেনা, ফলে টেইলরের বিয়ের পরিকল্পনায় তিনি এখন প্রধান পরামর্শদাতা হিসেবেই যুক্ত হচ্ছেন।

সূত্রের বরাতে জানা যায়, গত সপ্তাহান্তে একসঙ্গে ডিনারের সময় টেইলর গিগিকে সরাসরি তার ব্রাইডসমেইড হওয়ার প্রস্তাব দেন, আর গিগি এতে নাকি অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন। জানা গেছে, টেলরের একটি বিশেষ তালিকা রয়েছে, যেখানে তিনি নিজ হাতে প্রতিটি অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন—যা তার ব্যক্তিগত ও আন্তরিক স্বভাবেরই প্রতিফলন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘টেইলর চান, বিয়ের প্রস্তুতি এমনভাবে হোক যাতে তার ঘনিষ্ঠজনেরা শুরু থেকেই সম্পৃক্ত থাকেন। আয়োজন, পার্টি, ট্রিপ—সব মিলিয়ে সবার জন্য এটি হয়ে উঠুক মজার ও স্মরণীয় অভিজ্ঞতা।’

তবে যত আলোচনাই হোক, টেইলরের ব্রাইডাল পার্টিতে কিম কার্দাশিয়ানের থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ, কিমের সাবেক স্বামী কানিয়ে ওয়েস্টের সঙ্গে টেইলরের পুরোনো দ্বন্দ্ব এখনো মিটেনি।

এদিকে, টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বিয়ের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত না হলেও, গুজবের বাজারে নানা সম্ভাব্য ভেন্যুর নাম ঘুরপাক খাচ্ছে। তবে একটাই বিষয় নিশ্চিত—এই বিয়ে হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত এক সেলিব্রিটি আয়োজন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X