বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আসছে টেইলর সুইফটের নতুন অ্যালবাম

টেইলর সুইফট । ছবি : সংগৃহীত
টেইলর সুইফট । ছবি : সংগৃহীত

বিশ্ববিখ্যাত পপস্টার টেইলর সুইফটের দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’ প্রকাশ পাচ্ছে আগামী ৩ অক্টোবর। ১২টি গান নিয়ে সাজানো এই অ্যালবামকে ঘিরে চলছে বিশেষ আয়োজন। মুক্তির অংশ হিসেবে তিন দিনের জন্য প্রদর্শিত হবে অনুষ্ঠান ‘দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব অ্যা শোগার্ল’, যেখানে দেখানো হবে লিড সিঙ্গেল ‘দ্য ফেট অব ওফেলিয়া’-এর মিউজিক ভিডিও, গানগুলোর পেছনের গল্প এবং পর্দার আড়ালের নানা মুহূর্ত।

ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যালবামের প্রচারণায় নতুন সংযোজন হিসেবে নিউইয়র্কে চালু হচ্ছে স্পটিফাইয়ের বিশেষ পপ-আপ এক্সপেরিয়েন্স। এ ছাড়া অ্যালবামের প্রচারণার অংশ হিসেবে টেইলর সুইফট জনপ্রিয় টকশো ‘দ্য গ্রাহাম নর্টন শো’-তে শুক্রবার এবং জিমি ফেলনের টুনাইট শো-তে রোববার উপস্থিত থাকবেন। এসব আয়োজন দর্শক ও ভক্তদের মধ্যে অ্যালবাম নিয়ে প্রত্যাশা আরও উঁচুতে তুলেছে।

তবে ভক্তদের কৌতূহল বেড়েছে প্রচারণার ছবি ও ভিডিওতে বারবার দৃশ্যমান হওয়া জোড়ায় জোড়ায় এক্সিট সাইন নিয়ে। অনেকেই মনে করছেন, এটি হয়তো অ্যালবামের গোপন বার্তা বা কোনো গ্র্যান্ড ফিনালে-সংক্রান্ত ইঙ্গিত। বিষয়টি আরও জোরদার হয়েছে টেইলরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে, যেখানে তিনি লিখেছেন— ‘একজন শোগার্ল জানে, তার সেরা কিছু খেলা সে রেখে দেয় গ্র্যান্ড ফিনালের জন্য।’

এদিকে টেইলর সুইফটের অ্যালবাম প্রকাশ ঘিরে সারপ্রাইজ দেওয়া নতুন কিছু নয়। এর আগেও তিনি ভক্তদের চমকে দিয়েছেন মধ্যরাতে নতুন সংস্করণ বা বাড়তি গান প্রকাশ করে। যদিও এবারে টেইলর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অতিরিক্ত কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই তার। তবে ভক্তদের আশা—তিনি হয়তো ঘোষণা করবেন নতুন বিশ্বভ্রমণ কনসার্ট, ডকুমেন্টারি কিংবা ইরাস ট্যুর চলচ্চিত্রের সিক্যুয়েলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X