বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন টেইলর সুইফট

টেইলর সুইফটI ছবি : সংগৃহীত
টেইলর সুইফটI ছবি : সংগৃহীত

মঞ্চের আলো, বিশ্ব চার্টে শীর্ষস্থান আর কোটি ভক্তের উন্মাদনার বাইরে টেইলর সুইফটের আরেকটি পরিচয় আছে, সেটি হলো মানবিকতার প্রতীক। গান দিয়ে যেমন তিনি হৃদয় জয় করেন, তেমনি নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে লিখে যান ভালোবাসার আরেকটি গল্প। হাসপাতালের করিডোর থেকে দুর্যোগকবলিত জনপদ, প্রতিবারই তার উপস্থিতি যেন হয়ে ওঠে আশার আলো। এবারও ঠিক তেমনই এক মানবিক উদ্যোগে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় টেইলর সুইফট।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফিডিং আমেরিকার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই তথ্যটি জানানো হয়। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে।

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

এর আগেও চলতি বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় টেইলর ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন।

এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় তিনি দেন আরও ১০ লাখ ডলার। পাশাপাশি, কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্যও আর্থিক সহায়তা করেছিলেন এই গায়িকা।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X