বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ভারত মাতিয়ে গেলেন জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ I ছবি: সংগৃহীত
জেনিফার লোপেজ I ছবি: সংগৃহীত

ভারত মাতিয়ে গেলেন আমেরিকান পপ আইকন ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গত ২২ নভেম্বর দেশটিতে পৌঁছে তিনি রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত বিলিয়নিয়ার কন্যা নেত্রা মান্তেনা ও বামসি গাদিরাজুর রাজকীয় বিবাহ অনুষ্ঠানে রবিবার (২৩ নভেম্বর) রাতের লাইভ পারফরম্যান্সে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন। শুধু তাই নয়, ভারতীয় পোশাক পরিধান করে তাক লাগিয়ে দেন সবাইকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদয়পুরের সেই রাজকীয় ভেন্যুতে জেনিফার একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান—“ওয়েটিং ফর টুনাইট”, “গেট অন দ্য ফ্লোর” , “প্লে”, “ সেইফ মি টু নাইট”, “ গেট রাইট”, “এইন্ট ইয়োর মামা ” সহ আরও অনেক হিট গান। লোপেজের এনার্জেটিক পারফরম্যান্সের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পারফরম্যান্সের সময় জেনিফার লোপেজের সাহসী পোশাকও দর্শকদের নজর কাড়ে। তিনি পরেছিলেন কাট-আউট ডিজাইনের ড্রেসের সঙ্গে বডিস্যুট ও জ্যাকেট, পরে ঝলমলে সোনালি বডিস্যুটের সাথে হাঁটু পর্যন্ত বুট। তার নৃত্য ও স্টেজ-প্রেজেন্স যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে বিভক্ত মত। কেউ মন্তব্য করেছেন, 'বিশ্বাসই হচ্ছে না তিনি ৫৬’। আবার কেউ বলেছেন,“জেনিফার সত্যিই বডি গোলস।‘ অপর এক মন্তব্য আসে,’সংস্কৃতির সাথে মানানসই পোশাক নয়।‘

তবে বিয়ের দিন জেনিফার সম্পূর্ণ ভারতীয় ঐতিহ্যে মুগ্ধ করেন সবাইকে। তিনি পরেন ঝকঝকে এম্বেলিশড শাড়ি ও মিলিয়ে হাতাকাটা ব্লাউজ, সাথে ভারী নেকলেস ও কানের দুল—যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়।

পারফরম্যান্স শেষ করে অভিনেত্রীকে বিমানবন্দরে দেখা যায় ভারত ত্যাগ করতে। সেখানে তিনি পাপারাজ্জিদের উদ্দেশে হাসিমুখে হাত নেড়ে বিদায় জানান।

তারকাখচিত এই বিয়ের উৎসব শুরু হয় ২১ নভেম্বরের ঝলমলে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বলিউড তারকা বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, রণবীর সিং, শাহিদ কাপুর পারফর্ম করেন। মেহেন্দিতে নাচে মাতেন মাধুরী দীক্ষিত ও নোরা ফতেহি। শেষ দিন ২৩ নভেম্বর, রাজকীয় আয়োজনে নেত্রা ও বামসি গাদিরাজু সাত পাকে বাঁধা পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১১

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১২

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৩

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৪

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৫

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৬

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৭

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৮

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৯

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X