বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

কেটি পেরির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ২ ধর্ষণের অভিযোগ

রাসেল ব্র্যান্ড ও কেটি পেরি । ছবি : সংগৃহীত
রাসেল ব্র্যান্ড ও কেটি পেরি । ছবি : সংগৃহীত

মার্কিন পপতারকা কেটি পেরির সাবেক স্বামী এবং জনপ্রিয় ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের আইনি জটিলতা আরও গভীর হলো। তার বিরুদ্ধে আবারও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের মহানগর পুলিশ নিশ্চিত করেছে যে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের পাহাড় পুলিশ জানায়, নতুন করে আরও দুই নারী এই অভিযোগ দায়ের করেছেন। এর ফলে এখন পর্যন্ত মোট ছয়জন নারীর অভিযোগে অভিযুক্ত হলেন ৫০ বছর বয়সী এই তারকা।

এর আগে চলতি বছরের এপ্রিলে চার নারীর করা অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ডের বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল একটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাবিরোধী আচরণের অভিযোগ। অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত।

পুলিশের বিবৃতি ও আদালতের সমন লন্ডনের মহানগর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত নতুন তথ্য ও প্রমাণ যাচাই করেই এই অতিরিক্ত অভিযোগ যুক্ত করা হয়েছে। মামলার পরিধি এখন আরও বিস্তৃত হয়েছে। রাসেল ব্র্যান্ডকে আগামী ২০ জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

ব্র্যান্ডের অবস্থান ও বিচারের তারিখ গত মে মাসে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন রাসেল ব্র্যান্ড। তার দাবি, তার সব সম্পর্কই ছিল পারস্পরিক সম্মতিতে। এদিকে, এর আগে দায়ের হওয়া পাঁচটি অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৬ জুন, সাউথওয়ার্ক ক্রাউন আদালতে।

বহু বছর ধরে কমেডি ও অভিনয়ের জগতে পরিচিত মুখ রাসেল ব্র্যান্ড। তবে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে তার ক্যারিয়ার ও ভাবমূর্তি এখন বড়সড় হুমকির মুখে।

সূত্র: এনডিটিভি

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X