তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ্যে এলেন দুজন

কেটি পেরি ও  জাস্টিন ট্রুডো I ছবি: সংগৃহীত
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো I ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্যে এলো পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম। গোপন সাক্ষাৎ, গুঞ্জন ও ফাঁস হওয়া ছবির পর এবার তারা একেবারে হাতে হাত রেখে প্রকাশ্যে হাজির হলেন প্যারিসের রাস্তায়।

শনিবার রাতে পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে দুজনকে একসঙ্গে দেখা যায় বিখ্যাত ক্যাবারে শো ‘ক্রেজি হর্স’-এর উদ্দেশে বের হতে। টিএমজির প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, গাড়ির দিকে হাঁটছেন এই জুটি—হাতে হাত রেখে, হাস্যোজ্জ্বল মুখে।

সেদিন কেটি পেরির পরনে ছিল লাল সাটিনের লম্বা গাউন ও খোঁপায় বাঁধা চুল, আর ট্রুডো ছিলেন কালো স্যুট ও টি-শার্টে একদম নৈমিত্তিক লুকে। গত কয়েক মাস ধরে এই দুই তারকার মধ্যে প্রেমের গুঞ্জন চলছিল। এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে পেরির ব্যক্তিগত ইয়টে তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হয়েছিল। ‘ইউএস উইকলি’-এর সূত্র জানায়, কেটি ও ট্রুডো একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটাচ্ছেন। কেটি এ সম্পর্ক নিয়ে বেশ খুশি, যদিও এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। আরেক সূত্রের দাবি, ট্রুডো-পেরি জুটি নিয়ে তাদের ঘনিষ্ঠ বন্ধুদের প্রতিক্রিয়া ইতিবাচক। তবে ট্রুডো এখনো কেটির সব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করেননি।

এ বছরের জুলাইয়ে মন্ট্রিয়ালে একসঙ্গে ডিনারে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পিপল ম্যাগাজিন জানায়, সম্পর্কটি এগিয়ে নেওয়ার বিষয়ে প্রথম থেকেই ট্রুডো আগ্রহী ছিলেন। এমনকি তিনি কেটির এক কনসার্টের বিরতিতে ক্যালিফোর্নিয়ায় উড়ে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবুও পপ দুনিয়া থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের এই নবগঠিত সম্পর্ক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X