কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে ট্রুডোর অন্তরঙ্গ ছবি ফাঁস

কেটি পেরি ও  কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে। একটি প্রমোদতরীতে (ইয়টে) তাদের দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে।

শনিবার (১১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে ন্যাশনাল পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলে পেরির ব্যক্তিগত ইয়টে তাদের চুম্বন ও আলিঙ্গনের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

ছবিতে দেখা যায়, কেটি পেরি কালো সাঁতারের পোশাকে এবং ট্রুডো শার্টবিহীন, জিন্স ও সানগ্লাস পরিহিত অবস্থায় একে অপরকে আলিঙ্গন করছেন। ক্যারাভেলে নামের একটি ইয়টে তাদের দেখা গেছে। একটি টুরিস্ট বোট থেকে তাদের ছবি তোলা হয়েছে।

ছবি তোলা পর্যটক সংবাদমাধ্যমকে বলেন, তাদের বোটটি আমাদের তিমি দেখার বোটের পাশে এসে থামল, তারপরই তারা চুমু খেতে শুরু করলো। প্রথমে বুঝিনি কেটি পেরির সঙ্গে কে আছে, পরে ছেলেটির হাতে হাইডা র‍্যাভেন উল্কি দেখে চিনতে পারি যে সে জাস্টিন ট্রুডো।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর বাঁ কাঁধে একটি হাইডা র‍্যাভেনের উল্কি রয়েছে, যা তার পরিচয়ের অন্যতম প্রতীক।

এর আগে গত জুলাই মাসে মন্ট্রিয়লের ‘লে ভালোলন’ রেস্টুরেন্টে এই যুগলকে একসঙ্গে ডিনারে দেখা গিয়েছিল। তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। টিএমজেড প্রথম এই খবর প্রকাশ করে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, কেটি ও জাস্টিন অত্যন্ত সদয় ও উষ্ণ আচরণ করেছিলেন, আমাদের স্টাফদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। অন্যদিকে, কেটি পেরিও চলতি বছরের জুলাইয়ে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১০

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১১

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৩

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৪

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৫

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৬

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৭

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৮

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৯

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X