বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন যারা

শাকিরা, নোরা ফাতেহি, কেটি পেরি। ছবি- সংগৃহীত
শাকিরা, নোরা ফাতেহি, কেটি পেরি। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা তিন দেশের আয়োজনে এক মহাকাব্যিক আবহে এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। তিন দেশেই হতে যাচ্ছে উদ্বোধনী আয়োজন। মেক্সিকোয় মেক্সিকো সিটি, কানাডায় টরন্টো ও যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস; এসব জায়গায় উদ্বোধনী উৎসবের আয়োজন করা হয়েছে দুই দিনে। এবিসি নিউজ জানিয়েছে, আয়োজনে সংগীত ও নৃত্য আনছে ভিন্ন মাত্রা। কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মার্কিন পপ তারকা কেটি পেরি, নোরা ফাতেহী থেকে শুরু করে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন মাতাতে আসছেন অনেকে।

উদ্বোধনী ম্যাচে আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ২০১০ বিশ্বকাপের মতে এ ম্যাচের ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

ফিফা বলছে, অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ পরিবেশনা থাকছে। যে তারকা শিল্পী ১৬ বছর আগে ‘ওয়াকা ওয়াকা' গেয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন, সেই শাকিরা মেক্সিকোতে উদ্বোধনী মঞ্চেও ‘দাই দাই’ পরিবেশন করবেন, তার সঙ্গে থাকবেন বার্না বয়। ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক বেশ পুরনো। ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে লাইভ পারফর্ম করেছেন তিনি। ‘দাই দাই’ শিরোনামের এই শব্দের অর্থ ‘চলো’। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও মঞ্চে গাইবেন শাকিরা; সেদিন তার সঙ্গে থাকবেন ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস।

১৬ থেকে ১৭ মিনিটের ওই অনুষ্ঠানে শাকিরা, বার্না বয় ছাড়াও ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। তাদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলাও অংশ নেবেন আয়োজনে। মেক্সিকো সিটির কর্তৃপক্ষ এদিন সরকারি ছুটি ঘোষণা করেছে।

অন্যদিকে শুক্রবার রাতে কানাডায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন। টরন্টোর টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। স্টেডিয়ামে একটি ক্ষণগণনা দিয়ে অনুষ্ঠান শুরুর পরিকল্পনা রয়েছে। সে সময় কানাডার বিভিন্ন গৌরবময় বিষয় তুলে ধরা হবে। সংগীত ও পরিবেশনার মাধ্যমে কানাডার বৈচিত্র্য তুলে ধরবেন শিল্পীরা। অংশ নেওয়ার কথা রয়েছে অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্সের।

এছাড়া শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার মত শিল্পীরা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্কো বালিচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১০

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১১

পাঁচ জেলা পেল নতুন এসপি

১২

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

১৩

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

১৪

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

১৫

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

১৬

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

১৭

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

১৮

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

১৯

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

২০
X