বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ভারত সফরে পপ তারকা রিহানা

পপ তারকা রিহানা। ছবি : সংগৃহীত
পপ তারকা রিহানা। ছবি : সংগৃহীত

কোনো আগাম সংকেত ছাড়াই মরুঝড়ের মতো মুম্বাই বিমানবন্দরে অবতরণ করলেন বিশ্ব পপ সংগীতের সম্রাজ্ঞী রিহানা। গ্ল্যামার আর আভিজাত্যের মিশেলে মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল যখন জনসমুদ্রে পরিণত হলো, তখন খোদ পাপারাজ্জিরাও বিস্ময়ে বিমূঢ়। কালো পোশাকে মোড়ানো রহস্য আর ডার্ক সানগ্লাসের আড়ালে রিহানা যখন মুচকি হেসে হাত নাড়লেন, তখন যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সব ব্যস্ততা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কী কারণে আচমকা ভারতে ভ্রমণ সেটা অবশ্য এখনো জানা যায়নি। প্রায় দুই বছর পর ভারতে সফরে আসলেন রিহানা। ইতোমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল পপ তারকার সেই ভিডিও। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন রিহানা।

উল্লেখ্য, ২০২৪-এর মার্চ মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন তিনি। তাই রিহানার আচমকা ভারত সফর দেখে এবার নেটিজেনদের প্রশ্ন, ‘এবার কার বিয়েতে পারফর্ম করতে এসেছেন এই সুন্দরী?’

এদিকে রিহানার এই সফরের উদ্দেশ্য নিয়ে এখনো পর্যন্ত ঘনীভূত হচ্ছে রহস্য। আম্বানিদের কোনো ঘরোয়া অনুষ্ঠান, নাকি বলিউডের কোনো মেগা প্রজেক্ট, নেটিজেনদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যক্তিগত জীবন আর পেশাগত ব্যস্ততার আপডেট নিয়মিত শেয়ার করলেও, এবারের ভারত সফর নিয়ে অদ্ভুত নীরবতা বজায় রেখেছেন এই পপ কুইন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X