বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

মা হলেন মার্কিন পপ তারকা রিহানা

মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। ছবি : সংগৃহীত
মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা রিহানা এবং র‍্যাপার এএসএপি রকি দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। এটি তাদের তৃতীয় সন্তান। খবর : ফক্স ১০

৩৭ বছর বয়সী রিহানা বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানান। পোস্টে নবজাতককে কোলে নেওয়া তার একটি ছবি এবং শিশুদের জুতার আরেকটি ছবি শেয়ার করেন তিনি। এরপর ক্যাপশনে লেখা হয় রকির নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর) এবং দেওয়া হয় একটি ফিতার ইমোজি।

রিহানা এবং র‍্যাপার এএসএপি রকি। ছবি : সংগৃহীত

এই দম্পতি ২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে প্রথমবার জানান তারা নতুন অতিথির অপেক্ষায় আছেন। সে সময় রিহানা এসেছিলেন পিনস্ট্রাইপ পোশাক ও বড় টুপি পরে। রকি, যিনি অনুষ্ঠানের সহ-সভাপতি ছিলেন।

এর আগে ২০২৩ সালের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় রিহানা দ্বিতীয় সন্তানের খবর দেন। ওই বছরই জন্ম নেয় তাদের কন্যাসন্তান রায়ট রোজ। প্রথম সন্তান আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে।

প্রথম সন্তান আরজেডএ ও কন্যা রায়ট রোজের সঙ্গে রিহানা। ছবি : সংগৃহীত

রিহানা ও রকি ২০২০ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এরপর থেকে ক্যারিয়ারের পাশাপাশি পরিবারকেও সময় দিচ্ছেন তারা। নয়বারের গ্র্যামি বিজয়ী রিহানার রয়েছে বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৪টি নাম্বার ওয়ান সিঙ্গেল। পাশাপাশি ২০১৭ সালে তিনি চালু করেন তার জনপ্রিয় বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি।

অন্যদিকে রকি ২০১১ সালে এএসএপি মবের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে তার প্রথম অ্যালবাম বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে ওঠে। তিনি দুটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং সম্প্রতি স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রিহানা ও রকি। ছবি : সংগৃহীত

তবে মেয়ের জন্ম নিয়ে অতিরিক্ত কোনো তথ্য এখনও শেয়ার করেননি এই দম্পতি। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন রিহানা ও রকিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X