রাজু আহমেদ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রান্তর ও নিদ্রার ‘অপেক্ষা’

প্রান্তর ও নিদ্রার ‘অপেক্ষা’

উত্তরার এক শুটিং হাউসে এখন উৎসবমুখর পরিবেশ। ক্যামেরার ঝলকানি, ব্যস্ত কলাকুশলী, আর দৃশ্য ধারণের প্রতিটি মুহূর্ত যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সৃষ্টি করছে। ক্যামেরা ঘোরে, লাইট জ্বলে, আর সংলাপে ফুটে ওঠে এক গল্প—প্রতিবাদের, প্রেমের এবং ফাঁদে পড়ার। নির্মাতা প্রীতি দত্তের পরিচালনায় এই নাটকের নাম ‘অপেক্ষা’।

এই গল্প এক সাহসী তরুণের, যিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্যদের জন্য ন্যায়বিচার আনতে গিয়ে এক অন্ধকার ষড়যন্ত্রের ফাঁদে জড়িয়ে পড়েন। একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে, আর ধীরে ধীরে তার চারপাশের বিশ্ব বদলে যেতে শুরু করে। এখানে কেবল ছাত্ররাজনীতি নয়, রয়েছে প্রেমের আবহও। নাটকটির মূল দুই চরিত্রে অভিনয় করছেন প্রান্তর দস্তিদার ও নিদ্রা দে নিহা। প্রায় ৩০ জন শিল্পীর অংশগ্রহণে এটি হয়ে উঠেছে এক অনবদ্য নির্মাণ।

গল্পের নায়ক প্রান্তর বলেন, ‘সাধারণত যে ধরনের নাটক আমরা দেখি, এটি তার থেকে একটু আলাদা। এক সাধারণ ছেলের গল্প, যে অন্যদের সাহায্য করতে ভালোবাসে। তবে একসময় সে নিজেই বিপদে পড়ে যায়।’

এদিকে গল্পের গভীরতা আরও বেশি উপভোগ করতে, দর্শকদের অপেক্ষা করার পরামর্শ দিলেন তিনি।

অভিনেত্রী নিহা বললেন, ‘এই নাটকের গল্প বর্তমান সময়ের ছাত্র আন্দোলন, প্রতিবাদ ও সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। সঙ্গে রয়েছে এক ভালোবাসার পরিপূর্ণ আবহ। দর্শক এতে বাস্তবতার ছোঁয়া পাবেন।’

নাটকটির নির্মাতা প্রিতি দত্ত জানান, ‘এটি শুধু একটি গল্প নয়, বরং বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস। আমাদের সমাজে শিক্ষার্থীরা যেসব সংকটের মুখোমুখি হয়, যেভাবে তারা প্রতিবাদ করে এবং কখনো কখনো কীভাবে ষড়যন্ত্রের শিকার হয়—এসব বিষয়ই নাটকের কেন্দ্রবিন্দু। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং একটি বার্তা পৌঁছে দিতেও তৈরি করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের নানা ক্ষুদ্র বিষয় এতে ফুটে উঠেছে। দৃশ্য ধারণ করা হয়েছে উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে। গল্পের এক অনন্য যাত্রা রয়েছে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।’

আগামী ২৭ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে পূর্ণতা ই-টেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আমি সবসময় বর্তমান সময়ের ঘটনাবলি নিয়ে কাজ করতে পছন্দ করি। আমার নাটক যদি কেউ এক দশক পরও দেখে, তখনো তারা বুঝবে, সেই সময় দেশ কেমন ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X