বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এ কোন সাদিয়া আয়মান, ভাইরাল ছবির নেপথ্যে কে? (ভিডিও)

সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবিগুলোতে দাবি করা হচ্ছে, সেখানে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে ছবিগুলোর সত্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, এক নারী পুলে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন। একটি ফেসবুক পেজ থেকে এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাতির ক্রাশ ভাইরাল প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান’। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে এই ছবি আদতেই সাদিয়া আয়মানের কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনেকেই মনে করছেন, এগুলো হয়তো সাদিয়ারই পুরনো কোনো ফটোশুট থেকে নেওয়া। আবার কেউ কেউ দাবি করছেন, ছবিগুলো এডিট করা হয়েছে অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সাহায্যে তৈরি।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাজকুমারী লিপু নামের একজন লিখেছেন, ‘কি একটা অবস্থা!’ অপর একজন, তাহমিনা তাবাসসুম লিখেছেন, ‘ভালোই উন্নয়ন হচ্ছে দিন দিন।’ তবে সবাই যে একই মত প্রকাশ করেছেন, তা নয়। শামিমা পারভিন নামে একজন কমেন্টে লিখেছেন, ‘এতো ভালো এডিট, কিন্তু বাঙালির চোখে ফাকি দেওয়া যাই না ব্রো।’ আরেকজন ঠাট্টা করে লিখেছেন, ‘আটার বস্তা ক্রাশ হয় কীভাবে?’

এদিকে অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, এমনকি তার ভেরিফায়েড সামাজিক মাধ্যমগুলোতেও এ বিষয়ে কোনো বক্তব্য দেখা যায়নি।

এর আগে চিত্রনায়িকা পরী মনিকে নিয়েও একই ধরনের বিভ্রান্তিকর ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’ নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থা জানায়, ছবিগুলো এডিট করা এবং পরী মনির নয়। প্রযুক্তির সাহায্যে অন্য এক নারীর ছবিতে পরী মনির মুখ বসিয়ে তা ভাইরাল করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X