বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১১:৩০ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাদের বাংলাদেশের আলিয়া ভাট’

আলিয়া ভাট ও সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত
আলিয়া ভাট ও সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে দর্শকরা সম্প্রতি শিরোনামের এই মন্তব্যটি করেছেন। যা তিনি নিজেই জানিয়েছেন কালবেলার তারাবেলা অনুষ্ঠানে এসে ।

সাদিয়া আয়মান কালবেলার সাপ্তাহিক অনুষ্ঠান তারাবলোর-৭৬তম পর্বে অতিথি হয়ে আসেন। সেখানে তার সদ্য মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার ব্যাপক সফলতা, নিজের ব্যক্তিগত জীবন ও কাজের বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থাপিকা তার কাছে জানতে চান দেশ ও দেশের বাইরে কাদের কাজ অনুসরণ করেন তিনি।

উত্তরে সাদিয়া বলেন, ‘আমি জয়া আপুর কাজ দেখি। তার কাজ সম্পর্কে জানতে ভালো লাগে। এরপর বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয় ভালো লাগে।’ তখনই সাদিয়া জানান, অনেকেই তাকে ‘বাংলাদেশের আলিয়া ভাট’ বলে সম্বোধন করেন।

এরপর বিষয়টি নিয়ে সাদিয়া বলেন, ‘‘সম্প্রতি ‘উৎসব’-এর একটি শো দেখতে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম। সেখানে দর্শক আমাকে দেখে মন্তব্য করে ‘আমাদের বাংলাদেশের আলিয়া ভাট এসেছে’। এ ছাড়া সামাজিক মাধ্যমেও অনেকে এমনটা বলেন। বিষয়টি আমি প্রশংসা হিসেবেই দেখি।”

এবারের ঈদে নির্মাতা তানিম নূরের পরিচালনায় ‘উৎসব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাদিয়া আয়মানের। তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। সিনেমায় সাদিয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি ও সৌম্য জ্যোতিসহ একঝাঁক তারকা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X